ত্রয়োদশ জাতীয় নির্বাচন: মনোনয়নপত্র বাতিলের শীর্ষে চরমোনাই পীরের দল

Post Image



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী অন্তত ৯৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে দলীয় প্রার্থী হিসেবে সর্বোচ্চ ৯ জন রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ‘সঙ্গী’ জাতীয় পার্টির (জাপা) ৮ জন ও বাংলাদেশ জামায়াত ইসলামীর তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।


হলফনামায় তথ্যে গলদ, ঋণ খেলাপ, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিলসহ নানা অসংগতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।


 মনোনয়নপত্র বাতিল হওয়া দলীয় অন্য প্রার্থীদের মধ্যে নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও খেলাফত মজলিসের দুজন করে এবং জাতীয় পার্টি (আনিসুল-রুহুল), বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ (মার্ক্সবাদী), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থী রয়েছেন। এ ছাড়া কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য প্রার্থীরা স্বতন্ত্র। তাঁদের মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপিদলীয় অন্তত আটজন নেতা রয়েছেন।


দেশের সব আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইয়ের কাজ চলবে আগামীকাল রবিবার পর্যন্ত। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি