তাসনিম জারার মনোনয়ন বাতিলের যে কারণ জানা গেল

Post Image

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন। গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানান, তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন।

মনোনয়ন বাতিলের কারণ ব্যাখ্যা করে তাসনিম জারা বলেন, তাঁর মনোনয়নপত্রে সমর্থনকারী দুজন ভোটারের স্বাক্ষর নিয়ে সমস্যা পাওয়া গেছে। তাঁদের একজন জানতেন তিনি ঢাকা-৯ আসনের ভোটার। তবে পরে দেখা যায়, তিনি এই আসনের ভোটার নন। বিষয়টি তাঁর জানার কোনো উপায় ছিল না বলেও দাবি করেন তিনি।

অন্য স্বাক্ষরকারীর ক্ষেত্রেও একই ধরনের বিভ্রান্তির কথা তুলে ধরেন তাসনিম জারা। তিনি বলেন, ওই ব্যক্তির কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের কপিতে তাঁকে ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে দেখানো হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি এই আসনের ভোটার নন।

স্বাক্ষরকারী দুজনই নিজেদের ঢাকা-৯ আসনের ভোটার বলে ধারণা করেছিলেন উল্লেখ করে তাসনিম জারা বলেন, সে অনুযায়ী তাঁরা স্বাক্ষর দিয়েছেন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের আসন নিশ্চিত করার কোনো সহজ উপায় রাখা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি