পোস্টাল ভোটিং: নিবন্ধনের সময় বাড়ল আরো পাঁচ দিন

Post Image

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশ ও দেশের বাইরে থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় আরো পাঁচ দিন বাড়ানো হয়েছে।

এর ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বেড়ে এখন ৫ জানুয়ারি করা হল।

মঙ্গলবার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে এদিন বিকাল ৪টা পর্যন্ত দেশে-বিদেশের ১০ লাখ ৫১ হাজার ভোটার এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছে ইসি জানিয়েছেন।

এর আগে নিবন্ধনের সময় ২৫ সিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল।

গত ১৯ নভেম্বর থেকে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়।

এদিকে ডাক অধিদপ্তর থেকে ইসি সচিবালয়কে পাঠানো এক নির্দেশে বলা হয়েছে, নিবন্ধিতদের ফিরতি পোস্টাল ব্যালট ২২ জানুয়ারি থেকে রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো শুরু হবে।

১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় নিবন্ধিতদের পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে ইসি।

ব্যালট ধাপে ধাপে নিবন্ধিত ভোটারদের কাছে যাচ্ছে। তবে প্রতীক বরাদ্দের আগে ভোট দেওয়ার সুযোগ থাকছে না।

অর্থাৎ ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পরই যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটারা এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে।

আর দ্রুত সময়ে ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাতে হবে। সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে গণনায় নেওয়া হবে না।

ব্যালটে নৌকা ছাড়া নিবন্ধিত সব দল ও স্বতন্ত্র মিলিয়ে ১১৮টি প্রতীক থাকবে। এছাড়া ‘না’ ভোটের চিহ্ন থাকবে ব্যালট পেপারে।

ডিজিটাল প্লাটফর্ম থেকে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট দেবেন পোস্টাল ব্যালটে।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি