মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী ইবরাহীম

Post Image


বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টায় তার পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির নেতারা রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ কালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলতাফ হোসেন বলেন, হাজী ইবরাহীম ডেমরা-যাত্রাবাড়ির মানুষের হৃদয়ে অবস্থান করে নিতে সক্ষম হয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭ নং ওয়ার্ডে পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে। 

তিনি বলেন, কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি, চাঁদাবাজি ও অনৈতিকতার অভিযোগ নেই। আমরা আশাবাদী ঢাকা-৫ আসনের জনগণ তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে আল্লাহভীরু ও সৎ নেতা হিসেবে হাজী ইবরাহীমকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে আরো উপস্থিত ছিলেন– ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী এমদাদুল হক, প্রধান সমন্বয়ক হাফেজ সৈয়দ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়ক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, নেসার উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম সুমন, হাবিবুর রহমান, মাসুদ কামালসহ স্থানীয় নেতারা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি