ভারতকে গুঁড়িয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

Post Image

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।

রোববার (২১ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাট করে সামির মিনহাসের টর্নেডো ইনিংসে ভর করে পাকিস্তান ৩৪৭ রানের পাহাড় গড়ে। জবাবে আলী রাজার বোলিং তোপে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় ভারতীয় যুবারা। যুব এশিয়া কাপের ফাইনালে রানের হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ভারত। ৪৯ রানে ৩ উইকেট হারানোর পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। ওপেনার বৈভব সুরিয়াবংশি ২৬ ও দীপেশ দেভেন্দ্রান ৩৬ রান করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

পাকিস্তানের পেসার আলী রাজা একাই ৪ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ রীতিমতো ধসিয়ে দেন। মোহাম্মদ সায়েম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান নেন ২টি করে উইকেট।

এর আগে, ম্যাচের পার্থক্য গড়ে দেন সামির মিনহাস। ৭১ বলে সেঞ্চুরি তুলে নেয়া মিনহাস ১১৩ বল খেলে থামেন ১৭২ রানে। ১৭টি চার ও ৯টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।

এছাড়া আহমেদ হুসাইন করেন ৫৬ রান। পাকিস্তানের আর কোনো ব্যাটার হাফ সেঞ্চুরি করতে পারেননি। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন দীপেশ দেভেন্দ্রান। দুটি করে উইকেট পেয়েছেন হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই