শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থানে গণপিটুনিতে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড

Post Image


শ্রীলঙ্কার একটি আদালত ২০২২ সালে দেশটির প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা বিক্ষোভের সময় এক আইন প্রণেতাকে গণপিটুনিতে হত্যার ঘটনায় বুধবার ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।


তদন্তকারীরা আদালতকে জানিয়েছেন, ৫৭ বছর বয়সী আইন প্রণেতা অমরকীর্থি আথুকোরালা রাজধানী কলম্বোর বাইরে নিট্টাম্বুয়া শহরে তার গাড়ি অবরোধকারী লোকজনের ওপর গুলি চালানোর পর তাকে পিটিয়ে হত্যা করা হয়।


আথুকোরালা একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও জনতা তাকে ঘিরে ফেলে। প্রায় পাঁচ হাজার মানুষের ভিড়ের মধ্যে কয়েকজন তাকে গণপিটুনি দেয়।


তার দেহরক্ষীকেও পিটিয়ে হত্যা করা হয়।


২০২২ সালের মে মাসে দেশজুড়ে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে এই হত্যাকাণ্ড ঘটে। বৈদেশিক মুদ্রার অভাবে দেশটি তখন প্রয়োজনীয় আমদানি ব্যয়ও বহন করতে পারছিল না।


গামপাহা হাইকোর্টের তিন বিচারকের বেঞ্চ বুধবার সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ১২ জনকে দোষী সাব্যস্ত করে এবং আথুকোরালার মামলায় অভিযুক্ত আরো ২৩ জনকে খালাস দেন।


এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। ১৯৭৬ সালের পর থেকে শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে গুরুতর অপরাধে আদালত নিয়মিতভাবে দণ্ডিতদের ফাঁসির আদেশ দিয়ে থাকে।


২০২২ সালের বিক্ষোভ চলাকালে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সমর্থকরা কলম্বোয় একটি শান্তিপূর্ণ সমাবেশ ভাঙচুরের চেষ্টা করলে পাল্টা প্রতিক্রিয়ায় সরকারদলীয় আইন প্রণেতাদের প্রায় ৭৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।


প্রেসিডেন্ট ও তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে—উভয়েই পদত্যাগ করেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসা অনিশ্চিত মোদির

ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, স্টল ভাঙচুর

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

বাংলাদেশের জনগণ ও বিএনপিকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি: ভারত

শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থানে গণপিটুনিতে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড

সর্বাধিক পঠিত

ভারত-পাকিস্তান সংঘাতে ৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প

পাকিস্তানে মিসাইল আক্রমণ চালালো ভারত

কাশ্মিরে যুদ্ধবিরতি নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের মতবিরোধ

বড় পরিসরের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে ন্যাটো প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৯ জনের প্রাণহানি

আবারও বাড়ল স্বর্ণের দাম

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছে আফগানিস্তান- পাকিস্তান

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, পাকিস্তানের নিন্দা ও সমবেদনা

ন্যাটোতে আক্রমণ করতে পারে রাশিয়া : হুঁশিয়ারি জার্মান প্রতিরক্ষা প্রধানের