সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মুস্তাফিজ

Post Image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। তার আগে একটি মক নিলামের আয়োজন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক এই স্পিনারের মক অকশানে চড়া দামে বিক্রি হয়েছেন মুস্তাফিজ।

অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই মক নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এই বাঁহাতি পেসারকে দলে পেতে নিলামের টেবিলে লড়াই করে টিম চেন্নাই ও টিম বেঙ্গালুরু। শেষ পর্যন্ত সাড়ে তিন কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেয় টিম বেঙ্গালুরু।

পেসারদের ক্যাটাগরিতে মুস্তাফিজের নাম তোলা হলে সবার প্রথমে আগ্রহ দেখায় টিম বেঙ্গালুরু। ২ কোটি রুপিতেই যখন বিক্রি হয়ে যাচ্ছিলেন তখন আগ্রহ প্রকাশ করে চেন্নাই। পরবর্তীতে দুই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাই বাঁহাতি পেসারকে পেতে দাম বাড়াতে থাকেন। তবে ৩ কোটি ৫০ লাখ রুপিতে গিয়ে থামে বেঙ্গালুরু। চেন্নাই আর আগ্রহ না দেখানোয় বেঙ্গালুরু তাকে কিনে নেয়।

আইপিএলের মূল নিলামেও মুস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি রুপি। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের মিনি নিলামে সর্বোচ্চ দুই কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ ছাড়াও আরও ৩৯ ক্রিকেটার।

মুস্তাফিজ ছাড়াও আইপিএল নিলামে নাম আছে আরো ৬ বাংলাদেশির। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

সর্বশেষ খবর

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল

হারের পর গ্যালারিতে আগুন দেয় বাংলাদেশের দর্শকেরা

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ,ফাইনালে পাকিস্তান

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল

সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

সর্বাধিক পঠিত

ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির, কী বললেন মহাতারকা

অস্ট্রেলিয়ায় আশ্রয়: অবশেষে দেশে ফিরে এসেছে ইরান নারী ফুটবল দল

লুঙ্গি এনগিডি এখন কেমন আছেন

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি: বিসিবি পরিচালক

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবারসির

ক্রোয়েশিয়া ম্যাচের আগে বিশেষ বার্তা রোনালদোর

‘বিশ্বকাপে না খেলা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত’, মুখ খুললেন মিরাজ

এমবাপেকে থামাতে ৩ গোলকিপার খেলাতে চায় ইরাক!