তিতুমীর কলেজ বাঁধনের নতুন কমিটি গঠন

Post Image


বাঁধন, সরকারি তিতুমীর কলেজ ইউনিট কার্যকরী পরিষদ ২০২৬ এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সামিয়া কবির স্বর্ণা, সাধারণ সম্পাদক হয়েছেন কাজিউল ফুযযাত  আবরার।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের প্রশাসনিক ভবনের ৮ম তলায় আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর ২০২৫ অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

এসময় বাঁধন তিতুমীর কলেজ ইউনিটের সদ্যবিদায়ী সভাপতি আবরার মোহাম্মদের  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এমএম আতিকুজ্জামান,বাঁধনের প্রধান উপদেষ্টা (শিক্ষক) অধ্যাপক কামরুন নাহার সহ বাঁধন, তিতুমীর কলেজ ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। 

এসময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম বলেন, বাঁধন শুধু রক্তদাতা সংগঠন নয়, এটি মানবিকতার একটি বড় প্ল্যাটফর্ম। তিতুমীর কলেজ ইউনিটের কার্যক্রম সবসময়ই আমাদের গর্বিত করেছে। নতুন কমিটি দায়িত্বশীলতা, সততা এবং মানবিক চেতনা ধরে রেখে আরও সেবামূলক কাজ করবে আমরা সেই প্রত্যাশাই করি।

নতুন কমিটিতে নির্বাচিতদের মধ্যে অন্যান্যরা হলেন- জোনাল প্রতিনিধি মোঃ রকিবুল ইসলাম। সহ-সভাপতি  সাখাওয়াত হোসেইন, শারমিন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মোঃ নাবিল রায়হান, সাংগঠনিক সম্পাদক শাকিরুল ইসলাম লিখন, সহ-সাংগঠনিক সম্পাদক আয়েশা সিদ্দিকা, কোষাধ্যক্ষ মোঃ রাতুল হাসান, দপ্তর সম্পাদক রায়হান ইসলাম অন্তু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল ইসলাম জয়, তথ্য ও শিক্ষাবিষয়ক সম্পাদক ফাতেউল বারী, নির্বাহী সদস্য হয়েছেন মরিয়ম আক্তার মাহী, রাইয়ান রাবিনা, নাবিহা তাসনিম লাবণ্য, মোঃ নাইমুল ইসলাম, ঝুমা আক্তার।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে