বিএনপি নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

Post Image

এবি পার্টি’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিএনপির রাজনৈতিক অঙ্গনে ছোট একটা অংশ নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতোই মনে হচ্ছে। হাসিনার ফ্যাসিবাদের সময় আমরা চুপসে যায়নি। আমরা কিন্তু রাস্তায় ছিলাম। আপনারা ভাববেন না হুমকি ধামকিতে আমার দল লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আমরা সেই নাম দিয়ে রাজনীতি করিনা।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি’র) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলার প্রতিবাদে সোমবার দুপুরে বরিশাল রিপোর্টস ইউনিটি ও বরিশাল প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, গত বছর বাংলাদেশ শুধু আওয়ামীময় বাংলাদেশ ছিলো। আগস্টের আগের বাংলাদেশ শুধু শেখ পরিবারের বাংলাদেশ ছিলো। সারা বাংলাদেশে মনে হতো সবাই আওয়ামী লীগে হয়ে গেছে। আগস্টের পরে কিন্তু তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। অতএব বিএনপির সবার প্রতি অনুরোধ, গণতন্ত্রের রাজনীতি করেন, দেশকে ভালো বেশে ভালো রাজনীতি করেন। শহীদ জিয়ার আদর্শ’র তি করেন, বেগম খালেদা জিয়ার রাজনীতি করেন, কিন্তু আপনারা সেই রাজনীতি করছেন না, আপনারা এখন আওয়ামী লীগের রাজনীতি করছেন।

ফুয়াদ বলেন, বাবুগঞ্জে ব্রিজ উদ্বোধন কালে বিএনপির কিছু ব্যক্তি আমাকেসহ এবি পার্টির নেতাকর্মীদের পুলিশ প্রশাসনের সামনে লাঞ্ছিত করেছে। বিষয়টি ছিল ফৌজদারি অপরাধ। পুলিশের সামনে এমন ঘটনার জন্য তারা আইনি পদক্ষেপ নিতে পারতো। কিন্তু পুলিশ নিষ্ক্রিয় অবস্থায় থেকে শুধু ২/৩ বার বাঁশি বাজিয়েছে।

ফুয়াদ বলেন, বাবুগঞ্জের গ্রামে গ্রামে গিয়ে নেতা কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে,বাবুগঞ্জ-মুলাদীর দুর্গম এলাকার বিভিন্ন এলাকায় রামদা বানানো হচ্ছে ওই এলাকায় বোমার ফ্যাক্টরি আছে, শত শত বছর ধরে ওই এলাকায় বোমা বানানো হচ্ছে, এই বাস্তবাতয় বর্তমান প্রশাসন দিয়ে দেশে ভালো নির্বাচন হবার সম্ভাবনা নেই।

তিনি বলেন, এই প্রশাসন, এই ডিসি এই এসপি দিয়ে ভালো নির্বাচন হবে বলে মনে করছি না। রোববারের ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী যে ভূমিকা পালন করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। বাবুগঞ্জ থানার ওসিকে সাসপেস্ট করতে হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি