খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী

Post Image

প্রায় ১০ মাসের ব্যবধানে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন হলো। ওই আসনের প্রার্থী করা হয়েছে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। 

গত ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন। পর আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে এটি আলোচিত হয় এবং ওই সিদ্ধান্তই বহাল রাখা হয়।

জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠকে এ তথ্য জানান।

বিষয়টি স্বীকার করে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী কালের কণ্ঠকে বলেন, আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। ১ ডিসেম্বর আমিরে জামায়াত প্রার্থী ঘোষণা দিয়েছেন এবং আজ বুধবার স্থানীয় বোর্ডে চূড়ান্ত হয়েছে। শিগগিরই প্রচারণা শুরু করব।

আগে ঘোষিত প্রার্থী সম্পর্কে তিনি বলেন, ১ ডিসেম্বর আমিরে জামায়াত আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। তাছাড়া জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

আগে ঘোষিত জামায়াতের প্রার্থী মাওলানা আবু ইউসুফ কালের কণ্ঠকে বলেন, জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী।

তার পক্ষে আমি প্রচারণা শুরু করেছি। যেহেতু আমাকেই নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসম্ভব কাজ করব, ইনশাআল্লাহ।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে। এর মধ্যে বাকি পাঁচটি আসনের প্রার্থী ঠিক থাকলেও শুধুমাত্র খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করে হিন্দু প্রার্থী করা হলো প্রায় ১০ মাসের ব্যবধানে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

ঢাবি ক্যান্টিনে খাবার, বিল বকেয়া—অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

মিরসরাইয়ে অসহায় বিধবা ও এতিম সন্তানদের পাশে জামায়াত, বসতঘর সংস্কারে সহায়তা

গভীর রাতে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের সঙ্গে প্রহসন

জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের টিকে থাকা কঠিন হবে: খেলাফত মজলিস

দেশ চালাতে না পারলে সরে দাঁড়ান: সরকারকে ডাকসু ভিপি

জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপানো হয়েছে

সরকারের অযৌক্তিক সিদ্ধান্তের পক্ষ নেওয়াই ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা: ডাকসু নেতা রায়হান

সর্বাধিক পঠিত

জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো: রুমিন ফারহানা

কোনো দলের নয়, জনগণের সরকার গঠনে ভোট দিন : জামায়াত আমির

ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

‘এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে’

‘সংখ্যালঘু মানুষের স্বার্থ রক্ষায় বিএনপির রেকর্ড সবচেয়ে ভালো’