বেরোবি শিক্ষার্থী পরিষদের ব্যানারে শিবিরের ‘Run With’ কর্মসূচি অনুষ্ঠিত

Post Image

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী পরিষদের ব্যানারে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের আয়োজনে শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে ‘Run With’ কর্মসূচি। সকাল ৭টায় আবু সাইদ চত্বর থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় রংপুর শাপলা চত্বরে। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সুমন সরকার। এছাড়া রংপুর অঞ্চলের শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


দৌড় প্রতিযোগিতা শেষে কর্মসূচিতে জয়ী ৭৫ জন অংশগ্রহণকারীকে গোল্ড মেডেল প্রদান করা হয়। অতিথিরা বলেন, নিয়মিত ক্রীড়া ও ইতিবাচক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


দিনব্যাপী এই কর্মসূচি ক্যাম্পাসে স্বাস্থ্যসচেতনতা ও সক্রিয় জীবনধারা গড়ে তুলতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে টুর্নামেন্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সাফল্য

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

সিনেট অধিবেশনে ওয়াকআউট করেছেন ডাকসু নেতারা

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

একসঙ্গে গোবিপ্রবির ১৭ শিক্ষক চাকরিচ্যুত

রাবিতে ছাত্রদলের সিট দখলের প্রতিবাদে শিবিরের মানববন্ধন

আইআইএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী, সাবেক অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা

শিবিরকে হেয় করতে উপাধ্যক্ষের নামে ভুয়া সংবাদ প্রচার: ছাত্রশিবিরের প্রতিবাদ

সর্বাধিক পঠিত

জুলাই শহীদদের নামে ভবন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশসহ ১২ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি প্রদান

শত বছরের ঐতিহ্য ধারণ করে রুয়েটে "পিঠা উৎসব ২০২৬" উদযাপিত

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

রাকসুর উদ্যোগে মানসিক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন শুরু ৩০ জানুয়ারি

চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি

শহীদ ওসমান হাদীর স্মরণে রুয়েটে "টেলিকমিউনিকেশন প্রিমিয়ার লিগ ২০২৬" অনুষ্ঠিত

ক্যাম্পাসে টাঙানো জিয়া পরিষদের ব্যানার খুলে ফেললেন রাকসুর জিএস

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

বেরোবি শিক্ষার্থী পরিষদের ব্যানারে শিবিরের ‘Run With’ কর্মসূচি অনুষ্ঠিত

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন