চবি কেবল এলিটদের নয়, চাষা-ভূষার সন্তানদেরও

Post Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আসন্ন ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অ্যাডমিশন ভর্তি ফি কমানোর দাবিতে আন্দোলন করা হয়েছে। গতকাল বুধবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়ন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


এ সময় তারা— ‘চবি কেবল এলিটদের নয়, চাষা-ভূষার সন্তানদেরও’, শহিদের ক্যাম্পাসে, ফি-এর নামে জুলুমবাজি চলবেনা চলবেনা’, ‘ফি এর নামে জুলুমবাজি, মানিনা মানবনা’, ‘ভর্তি ফি হোক সহনীয়, সুযোগ হোক নিম্নবিত্তের’, ‘ভর্তি ফি কমাতে হবে, আবেদন সংশোধন ফি কমাতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।


এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইসলামি ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রহমান বলেন, এলিটদের পাশাপাশি গরিব চাষা-ভূষার সন্তানেরাও এখানে পড়াশোনা করে। সবার সামর্থ্য একরকম নয়, সে বিষয়টি বিবেচনা করে সবার জন্য ন্যায্য সুযোগ দিতে হবে।


আন্দোলনে চাকসু প্রতিনিধিদের লক্ষ্য করে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তানিম মুশফিক বলেন, আপনারা আমাদের এলিটিজম দেখাবেন না। আমরা আপনাদের ভোট দিয়ে চাকসুতে প্রতিনিধি বানিয়েছি, কিন্তু আপনারা অতিরিক্ত ভর্তি ফি আদায়ের এই বিষয়টি নিয়ে চুপচাপ রয়েছেন। আপনারা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ান।


এই আন্দোলনের সংগঠক ও বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক তাহসান হাবিব বলেন, এই বিশ্ববিদ্যালয় শুধু ধনীদের জন্য নয়, গ্রামগঞ্জের প্রান্তিক অঞ্চলের চাষা-ভূষার কৃষকের সন্তানদের জন্যও। প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্ধারণ করা অন্যায্য ফি সহনীয় মাত্রায় যদি নিয়ে না আসেন তাহলে আমাদের আন্দোলন কঠিন থেকে আরো কঠিনতর দিকে এগোবে। আগামী রবিবারের মধ্যে এ ব্যাপারে প্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত জানানো না হলে প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে দেওয়া হবে, বলে হুঁশিয়ার করেন তাহসান হাবিব।


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দুই মাস নয়, দুই বছরেও রাকসু হবে না, যদি না আরেকটি বিপ্লব হয়: সালাহউদ্দিন আম্মার

দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

দায়িত্ব ছাড়ার পর চাকসুর জিএস বললেন— ‘মেয়াদ শেষে দায়িত্ব ছাড়াই হোক রাজনৈতিক সংস্কৃতি’

ঢাবিতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালাবে ছাত্রদল

তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় গুম-নির্যাতনের শিকার হামদে রাব্বি আকরাম

২ মাসে স্কলারশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

রাবির সাবেক ভিসির বাসায় চুরি

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে গরুভোজ, থাকছে কাওয়ালি সন্ধ্যা

সর্বাধিক পঠিত

সিইউডিসির ২০২৬-২৭ সেশনের প্রেসিডেন্সিয়াল ফোরাম ঘোষণা

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

পাঁচ ছাত্র সংসদের পরবর্তী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

ঢাবিতে পরীক্ষার হলে এআই দেখে লেখার দায়ে ছাত্রদল নেতাকে ২ বছরের শাস্তি

নতুন অর্থবছরে পাঁচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট রুয়েটের

নিয়োগ বাণিজ্য কেলেঙ্কারি আড়ালে ইউজিসির চিঠি জালিয়াতির অভিযোগ ভিসির বিরুদ্ধে

চবি কেবল এলিটদের নয়, চাষা-ভূষার সন্তানদেরও

রাবির উন্নয়নে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকায় সিনেট অধিবেশন প্রত্যাখ্যান চাকসুর