হজরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির অভিযোগে তিতুমীর কলেজের শিক্ষার্থী আটক

Post Image


সরকারি তিতুমীর কলেজে হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির অভিযোগে এক শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। আটক শিক্ষার্থীর নাম বিশ্বজিৎ চন্দ্র বর্মন। তিনি কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের (২০২৩–২৪) সেশনের শিক্ষার্থী।

আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১ টার দিকে কলেজে এই ঘটনা ঘটে। 


জানা যায়, 'ফারিহা আক্তার' নামে একটি ফেইক ফেসবুক আইডি  'শাহ মাহমুদ' নামে আরেক ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টের নিচে মন্তব্য করেন। ওই মন্তব্যে নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে 'ফারিহা আক্তার' নামের ফেইক আইডিটি বিশ্বজিৎ চন্দ্র বর্মনের ব্যবহৃত বলে সনাক্ত হয়। 

ওই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে  শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাসে আটক করে এবং ঘটনাটি কলেজ প্রশাসনকে অবহিত করে। পরিস্থিতি বিবেচনায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। 

এইদিকে, অভিযুক্ত শিক্ষার্থী কলেজ প্রশাসনের উপস্থিতিতে নিজের ভুল স্বীকার করেছে।

এই বিষয়ে তিতুমীর কলেজের (২৩–২৪) সেশনের শিক্ষার্থী তাওহীদ আহমেদ রাজন বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং মুসলিম নারীদের পোশাক ও আচরণ সম্পর্কে আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এ ধরনের বক্তব্য শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে না, বরং নারী সম্প্রদায়ের মর্যাদাকেও ক্ষুণ্ন করে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে