সেই অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার করল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

Post Image

পবিত্র কুরআন অবমাননাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃংঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক সৈয়দ মানসুর হাশিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল শনিবার (৪ অক্টোবর) অভিযুক্ত শিক্ষার্থীকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পবিত্র কুরআন অবমাননারত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছেন।

জানা গেছে, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী কুরআন শরীফ অবমাননা করেন। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় প্রসাশন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।

তবে এ ঘটনায় ধারণকৃত কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই শিক্ষার্থী নিজেও তার ফেসবুক আইডি থেকে এই অবমাননার ভিডিও আপলোড করেন বলে অভিযোগ রয়েছে। এরপর অভিযুক্তকে গ্রেপ্তাতারের দাবি ওঠে।

এ ঘটনার জেরে দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযুক্তের বাসার সামনে শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে ছাত্র-জনতা তাকে মারধর শুরু করে। পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

পরীক্ষা বন্ধ করে নবীনবরণ, ইতিহাস সৃষ্টি করে জাতিকে দেখাল ছাত্রদল

জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

৪ বার নোটিশেও হল ছাড়েননি অবৈধভাবে সিটে থাকা ছাত্রদল নেতা

ঢাবির জগন্নাথ হল ছাত্রদলের ক্যান্টনমেন্ট হিসেবে প্রমাণিত, তাহলে ‘বোমা’ কে মেরেছে— প্রশ্ন শিশিরের

জগন্নাথ হলে পরপর ৩ ককটেল বিস্ফোরণ, থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়

১০ বছর আগে শেষ ছাত্রত্ব, তবুও কক্ষ দখলের অভিযোগ কুবির ছাত্রদল নেতার বিরুদ্ধে

৮ দাবি নিয়ে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

সর্বাধিক পঠিত

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

রাবিতে ছাত্রদলের সিট দখলের প্রতিবাদে শিবিরের মানববন্ধন

বেরোবিতে আবু সাইদের নামে হল নির্মাণের ঘোষণা

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত্তাল তিতুমীর কলেজ

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

রাবি প্রেসক্লাবের নেতৃত্বে ধ্রুব-জিসান

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা