‘আগস্টেই বিতরণ হয়েছিল বক্স’— ছাত্রদলের অভিযোগের জবাবে চবি ছাত্রীসংস্থা

Post Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আনা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে ইসলামি ছাত্রী সংস্থার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে চাকসু ভবনের নিচতলায় এক সংবাদ সম্মেলনে শাখা ছাত্রী সংস্থার ছাত্রীকল্যাণ বিভাগীয় সম্পাদিকা এবং চাকসুর নির্বাহী সদস্য প্রার্থী জান্নাতুল ফেরদাউস সানজিদা এই দাবি করেন। তিনি বলেন, ফার্স্ট এইড বক্স বিতরণ নির্বাচনের আগে আগস্ট মাসেই সম্পন্ন করা হয়েছিল।

লিখিত বক্তব্যে জান্নাতুল ফেরদাউস সানজিদা বলেন, শামসুন নাহার হলে ফার্স্ট এইড বক্স স্থাপন কোনো নির্বাচনি প্রচারণা নয়। ক্যামপাসের ছাত্রী হলগুলোর আশপাশে ফার্মেসি না থাকায় শিক্ষার্থীদের অনুরোধে গত আগস্ট মাসে বিভিন্ন হলে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছিল। শামসুন নাহার হলে বক্সটি প্রথমে প্রতিনিধির রুমে রাখা হলেও পরে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধার্থে ৩০ সেপ্টেম্বর প্রহরী টেবিলে স্থানান্তর করা হয়।

সানজিদা বলেন, যথাযথ তথ্য যাচাই না করেই বিশ্ববিদ্যালয় ছাত্রদল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে আমরা ইতোমধ্যে জবাব দিয়েছি এবং কমিশনের নির্দেশে বক্স সরিয়ে নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে সানজিদা বলেন, শামসুন্নাহর হলের এক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে রঙিন লিফলেট ছাপালেও নির্বাচন কমিশন তা গুরুত্ব দিচ্ছে না। পাশাপাশি আমাদের একাধিক প্রার্থী ফেসবুক আইডি হ্যাক ও ভয়ভীতির শিকার হয়েছেন। ছাত্রী সংস্থা নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানায়, যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও নারীবান্ধব পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।

সংবাদ সম্মেলনে বিজয় ২৪ হলের ভিপি প্রার্থী উমাইমা শিবলী রিমা, খালেদা জিয়া হলের ভিপি প্রার্থী সুমাইয়া নুসরাত ও একই হলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক খাদিজাতুল কোবরা ইলমা ও এজিএস প্রার্থী নাজিফা তাসফিয়াহ ও শামসুন্নাহার হলের ভিপি প্রার্থী ফাইরোজ ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।




এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইবিতে মোবারক র‍্যালি

রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির

সিইউডিসির ২০২৬-২৭ সেশনের প্রেসিডেন্সিয়াল ফোরাম ঘোষণা

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবি রাবি ছাত্রশিবিরের

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দাবি ছাত্রশিবিরের

১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সিট না দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সিট দেয়ার অভিযোগ

ডাকসুর চমক: চীনা প্রতিষ্ঠানে ৪০০ শিক্ষার্থীর কর্মসংস্থান

সর্বাধিক পঠিত

রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে সরাল ছাত্র ইউনিয়ন

ভোলায় র‍্যাবের হাতে আটক জ্বীনের বাদশা

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড়, বহিষ্কার সেই ছাত্রদল নেত্রী

বাকৃবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লিখন, সম্পাদক জুলফিকার

তিতুমীরে হল কমিটি ছাত্রদলের, পদ পাওয়া নেত্রীরাও বলছেন—‘আমরা রাজনীতি চাই না’

একসঙ্গে গোবিপ্রবির ১৭ শিক্ষক চাকরিচ্যুত

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে পাবনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ঢাবির কেন্দ্রীয় মসজিদে ভিপি সাদিক কায়েমের বিয়ে

আমি অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দেবো: রাবি উপাচার্য