নাটোর সদর -২ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউন

Post Image

নাটোরে  জামায়াতে ইসলামীর  (নাটোর সদর-নলডাঙ্গা-২) আসনে  বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

   আজ শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার  শহরতলী দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠ  থেকে এ র‌্যালিটি শুরু হয়।

   র‌্যালিটিতে প্রায় ৫ হাজার মোটরসাইকেল অংশ গ্রহন করেন বলে জানান নেতৃবৃন্দ।

র‌্যালিটি নাটোর-২ (সদর - নলডাঙ্গা) সংসদীয় আসনের বিভিন্ন গ্রাম- গঞ্জ ও গুরুত্বপূর্ণ শহর  প্রদক্ষিণ করে পুনরায় দিঘাপতিয়া পি এন উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে র‌্যালিটি শেষ হবে। মোটরসাইকেল র‌্যালিটিতে দলটির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার  নেতাকর্মীরা অংশ নেয়। এসময় তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড  স্টিকারসহ নানা রংয়ের ফেস্টুন দেখা যায়।

  এ সময় ছাদখোলা গাড়ি থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এমপি পার্থী অধ্যাপক মো: ইউনুস আলী।

অধ্যাপক ইউনুস আলী বলেন,এ আসনে জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত ৫৫ বছরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেশের মধ্যে মডেল আসন হিসেবে নাটোর শহরকে প্রতিষ্ঠিত করা হবে।

   এই শোভাযাত্রায় প্রার্থীর সাথে অংশ নেয় নাটোর জেলা জামায়াতের আমির ড.মীর নুরুল ইসলাম, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, শহর আমীর মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর থানা আমীর মাওলানা মীর নুরুন্নবী,  নলডাঙ্গা থাসা আমীর মাওলানা আব্দুর রব মৃধা ছাত্রশিবিরের জেলা সভাপতি মো: জাহিদ হাসানসহ  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি