জামায়াতকে ‘ভালো হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

Post Image


ষড়যন্ত্রের পথ পরিহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ভালো হওয়ার’ আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ জামায়াতকে ভোট দেবে না, কারণ জামায়াতকে দেশের মানুষ বিশ্বাস করে না। এমনকি নির্বাচন না হলে তাদের অস্তিত্বও টিকবে না। এসময় তিনি বলেন, নির্বাচন না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন যত দেরি হবে, দেশ তত দুর্বল হবে।

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল দেশকে গভীর সংকটে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, এক বছর ধরে ঐকমত্য কমিশনে আলোচনার পরও একটি দল পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে। দেশের মানুষ তো এটা বোঝে না। কার ইঙ্গিতে এসব চাপানো হচ্ছে?

মওলানা ভাসানীর পর খালেদা জিয়া ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা দাবি করেছিলেন উল্লেখ করে ফখরুল বলেন, পানির হিস্যার আন্দোলন আরও জোরদার রাখতে হবে। আন্তর্জাতিক মহলকে বুঝাতে হবে, পানির হিস্যা আমাদের ন্যায্য অধিকার, কারও দয়া নয়।

তিনি বলেন, আগামী সরকার শক্তিশালী না হলে পদ্মা আরও ক্ষতিগ্রস্ত হবে। যতক্ষণ না পানির ন্যায্য হিস্যা পাওয়া যাচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি দেখতে চায় না। এ ছাড়া নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টরা যাতে আর মাথা তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনাকে দেশে ফেরত আসতে দেবে না দেশের মানুষ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’