নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: নুর

Post Image


নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।


বুধবার (১১ নভেম্বর) হবিগঞ্জ পৌরসভা মাঠে সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।


নুরুল হক নুর বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে। আমরা আশাকরি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। যদিও নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে।


তিনি বলেন, বৃহস্পতিবার স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি যারা বাংলাদেশের সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। স্কুলের গেটে, বাসে বোমা মারছে। আগুন ধরিয়ে দিচ্ছে। মানুষকে মারছে। ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।


ডাকসুর সাবেক ভিপি বলেন, আমরা বলতে চাই দেশে অবস্থানরত আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী যারা কোনো অপরাধ করেনি, দেশের টাকা লুটপাট করেনি, জনগণের প্রতি জুলুম করেনি সেসব নেতাকর্মীর জন্য সব দলের রাজনৈতিক দরজা উন্মুক্ত।


নুরুল হক নুর বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সেটিতে একটি মিস কোড হয়েছে। তিনি বিষয়টি পরিষ্কারও করেছেন যে- যারা অন্যায়, অবিচার, জুলুম করেনি, যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে যদি মামলা হয়ে থাকে আমরা প্রত্যাহার করবো।


ভিপি নুর বলেন, আমরা ৫ আগস্টের পর থেকেই বলছি অন্যায়ভাবে কাউকেই মামলায় দেওয়া যাবে না। অনেকেই জুলাই গণঅভ্যুত্থানের পর মামলা দিয়ে একটি বাণিজ্যের হাতিয়ার গড়ে তুলেছে। নেতাকর্মী, সমর্থক দিয়ে মামলা দিচ্ছে আবার টাকা-পয়সা নিয়ে তাদের জামিন করাচ্ছে। এজন্যই আমরা বলছি- যারা গণহত্যায় অভিযুক্ত ছিল তাদের বিচার হতেই হবে। আমরা তাদের বিচার চাই।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ

হাজিদের সর্বোচ্চ সেবা দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর

ছাগলের হাটকে কেন্দ্র করে বিএনপি-স্বেচ্ছাসেবকদল-যুবদল-ছাত্রদলের সংঘর্ষ

এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব: প্রধানমন্ত্রী

সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন

সর্বাধিক পঠিত

আসা-যাওয়া রাজনৈতিক দলের স্বাভাবিক প্রক্রিয়া: জারার পদত্যাগে আখতার

স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: নুর

অনুদান চাই না, শহীদ হাদির অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত চাই: হাদির ভাই

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন

ওসমান হাদি ছিলেন রিকশায়, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে জুলাই গণহত্যা-হাদি হত্যার বিচার হবে

২১৫ আসনে নির্বাচন করবে জামায়াত

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

কর্মকর্তারা নিজে সিল মেরেছেন, রেজাল্ট শিট ঘষামাজা করেছেন