প্রতিদ্বন্দ্বী নয়, ঢাকা-১৪ আসনে তারা ‘ভাই-বোন’

Post Image


রাজধানীর ঢাকা-১৪ আসনে আসন্ন নির্বাচনে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে—গুমের শিকার ব্যক্তি ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) এবং গুমের শিকার বিএনপি নেতা সুমনের বোন সানজিদা ইসলাম তুলি প্রতিদ্বন্দ্বিতা করছেন পরস্পরের বিরুদ্ধে। আরমান জামায়াতে ইসলামীর, আর তুলি বিএনপির মনোনীত প্রার্থী। নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও তারা একে অপরকে সম্বোধন করছেন ‘ভাই’ ও ‘বোন’ বলে।

সাড়ে চার লাখ ভোটারের এই আসনটি নিয়ে দুই প্রার্থীর মানবিক অবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আলোচনায় এসেছে। তুলি প্রচারণায় বলেন, “আরমান ভাই আমার সেই ভাই, যিনি আয়নাঘর থেকে ফিরে এসেছেন।” অপরদিকে আরমানও তুলিকে “আমার বোন” বলে উল্লেখ করে শুভকামনা জানিয়েছেন।

প্রচারণায় তুলি গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে বক্তব্য রাখছেন, আর আরমান মাদক নির্মূল, শিক্ষা ও যোগাযোগ উন্নয়নের অঙ্গীকার দিচ্ছেন। এলাকাবাসীর মতে, দুই প্রার্থীর এই মানবিক প্রতিদ্বন্দ্বিতা ঢাকার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

আগামী নির্বাচনে ঢাকা-১৪ আসনকে অনেকেই “রোল মডেল” ভোটযুদ্ধ হিসেবে দেখছেন, যেখানে ক্ষমতার রাজনীতির চেয়ে মূল্যবোধ ও মানবতার প্রতিযোগিতাই মুখ্য হয়ে উঠেছে।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি