বিএনপির কাছে নতি স্বীকার করে ওয়াদা ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা: ডা. তাহের

Post Image

বিএনপির কাছে নতি স্বীকার করে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া থেকে সরে এসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওয়াদা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, প্রধান উপদেষ্টার বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে একটি বিশেষ দলের কাছে আনুগত্য প্রদর্শনের চিত্র ফুটে উঠেছে।


শনিবার (০১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এসব মন্তব্য করেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে অসম চুক্তি, বিএনপির চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা তারই উদাহরণ। বিশেষ করে উপদেষ্টা পরিষদের গৃহীত আরপিও৷ যাতে বিএনপি দ্বিমত করায় পুনবিবেনরা নামে তাদের কাছে আনুগত্য প্রকাশ করেছে। আরপিও নিয়ে পূর্বের সিদ্ধান্তে ফিরে না আসলে রাজপথে এর প্রতিবাদ জানাবে জামায়াতে ইসলামী।

তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে পরিস্থিতি সৃষ্টি করেছে, তা অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের আগে এমন পরিস্থিতি সংকট সৃষ্টি করবে এবং নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। 

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অশুভ এই চক্র ও ষড়যন্ত্রের কাছে প্রধান উপদেষ্টার নতি স্বীকার কোনোভাবে কাম্য নয়। এছাড়া সনদের আইনি ভিত্তি দেয়া থেকে পিছিয়ে যাওয়াও জাতি মেনে নেবে না। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারকাজ থেকে সরে আসা ওয়াদা ভঙ্গের শামিল। প্রত্যাশা করেন ড. ইউনুস সংস্কার বাস্তবায়নে যথাযথ ভূমিকা পালন করবেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি