বিএনপি গণভোট অস্বীকার করায় ফ্যাসিবাদীরা ফিরার পাঁয়তারা করছে: বিরোধীদলীয় নেতা

Post Image

বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করার কারণে ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ‘Beyond Campus: Leading Tomorrow’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় ছাত্রসংসদগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও বক্তব্য রাখেন জামায়াত আমির।

তিনি বলেন, গণভোট হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নয়। রাষ্ট্র পরিচালনার জন্য সংসদ নির্বাচন হয়েছে। দুটি মেনে আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছি। একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোটকে অস্বীকার করেছে এবং সংকট সেদিন থেকেই তৈরি হয়েছে। একদিকে এ সংকট তৈরি করা, আরেকদিকে ফ্যাসিবাদীদের লালন করার কারণে ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে। আমরা বিশ্বাস করি, চব্বিশে রক্ত দেয়া এ যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে আসতেও দিবে না, বসতেও দিবে না।

শিক্ষার্থীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অস্ত্র, কিশোর গ্যাং, আইনশৃঙ্খলার চরম অবনতির মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছে। তোমরা সামনে এগিয়ে যাওয়ার দরজা খুলে দিয়েছো। দেশ গড়ার কাজে জামায়াতে ইসলামী যে অঙ্গীকার জাতির প্রতি করছে, সততার মানদণ্ডে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই বাংলাদেশে ছাত্রজীবন শেষ করা শিক্ষার্থীদের যুক্ত হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। পাশাপাশি শুধু চাকরির পিছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠকের ইতিহাস জামায়াতের নেই: ডা. শফিকুর রহমান

তিনি বলেন, আজকের এই বাংলাদেশ ও আজকের এ অনুষ্ঠান জুলাইয়ের তাজা রক্তের উপর দাঁড়িয়ে। ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন এ জাতিকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল, একটি অধীনস্থ গোলাম জাতিতে পরিণত করার সমস্ত আয়োজন যেখানে করা হয়েছিল, জুলাইয়ের জনতা সেই শৃঙ্খল ভেঙে দিয়েছিল।   

তিনি আরও বলেন, কোটার ঘোরপ্যাঁচে ফেলে মেধাকে অবমূল্যায়ন করে দলীয়তন্ত্র কায়েমের তামাম আয়োজন করা হয়েছিল। দেশবাসী ও ছাত্রসমাজের উপর তাণ্ডব চালানো হয়েছিল। এর সবকিছু বিস্ফোরিত হয়েছিল জুলাইতে।

জামায়াত আমির বলেন, জুলাইয়ের আন্দোলনের সঙ্গে অনেক দল সম্পর্ক অস্বীকার করলেও জামায়াতের সেক্রেটারি জেনারেল প্রেস কনফারেন্স করে জামায়াতে ইসলামী ও জাতিকে ছাত্রসমাজের পাশে দাঁড়ানো, সর্বাত্মক সহযোগিতা এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। কোনো হীনমন্যতা আমরা দেখাইনি। 


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

বিএনপি গণভোট অস্বীকার করায় ফ্যাসিবাদীরা ফিরার পাঁয়তারা করছে: বিরোধীদলীয় নেতা

‘তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে’

আ. লীগের লোকজন ভেবে হামলা, গাড়ির ভেতরে ইসলামী বক্তা বলছিলেন ‘আল্লাহ বাঁচাও, ডাকাত’

আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

শেখ হাসিনা জীবিত প্রমাণ করতে এক বছর আগের অডিও প্রচার করল আওয়ামী লীগ

ইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপি

আগামী ডাকসু নির্বাচনে শীর্ষ পদে লড়তে রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির

সর্বাধিক পঠিত

শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিলেন জামায়াত আমির

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্থার নিন্দা এনসিপির, জড়িতদের শাস্তির দাবি

‘বাকশালি গরু’ জবাই করে আম্মারের নেতৃত্বে জুলাই জিয়াফত

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

১৫ ডিসেম্বর মগবাজার ও ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াত

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোটের ব্যবধান হবে ১.১ শতাংশ