আ. লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড

Post Image
  • গোপালগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে এক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তার ব্যবহৃত সরকারি এবং ব্যক্তিগতভাবে মোবাইল দুটি জব্দ করা হয়েছে।

  • আজ বৃহস্পতিবার দুপুরে ওই পুলিশ কর্মকর্তাকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।

  • ক্লোজড হওয়া ওই কর্মকর্তার নাম মো. সেলিম মিয়া। তিনি নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর বলে জানা গেছে।

  • নাম প্রকাশ না করার শর্তে পুলিশের উচ্চ পর্যায়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, অভ্যন্তরীণ একটি গোয়েন্দা প্রতিবেদনে প্রত্যাহার করা ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। প্রমাণ মিললে আইন অনুযায়ী পরবর্তী ব‍্যবস্থা নেওয়া হবে।

  • ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় ওই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

পাকিস্তান সফরে গিয়ে বাবার ছবি দেখে আপ্লুত জামায়াতের সাবেক আমির নিজামীর ছেলে এমপি নাজিবুর রহমান মোমেন

যুবলীগ নেতাকে ছাড়াতে যুবদল নেতার তদবির, হারালেন পদ

চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আ. লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড

তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির ৫ সদস্যের বিশেষ টিম

সংলাপে একা যাবো না, জুলাই সনদ না মানলে ঐক্য নয়: জামায়াত

ভারতের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলো জামায়াত

‘ঢাকায় ভারত-পাকিস্তানের ফুটবল ম্যাচে ৯৯.৯% বাংলাদেশি পাকিস্তানের পক্ষে ছিল’

সর্বাধিক পঠিত

রাজনীতি এখন অনেকের কাছে এক ধরনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে: শিবির সভাপতি

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্থার নিন্দা এনসিপির, জড়িতদের শাস্তির দাবি

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

কলেজের কমিটি নিয়ে বগুড়ায় বিএনপির দুই পক্ষের উত্তেজনা

বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আবদুল্লাহ

বহিষ্কৃত নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি, রুমিনের রহস্যময় স্ট্যাটাস

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল