ভারতের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলো জামায়াত

Post Image
  • সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

  • আজ বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বিবৃতি দেন।

  • বিবৃতিতে তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পাঁচ দশকের বেশি সময় অতিক্রম করেছে। মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু সম্প্রতি প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, স্পষ্ট অবমাননা এবং বাংলাদেশের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণ। আমি তার এমন আগ্রাসনমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

  • মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতীতে ত্যাগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে। কোনো আধিপত্যবাদী শক্তির হুমকি-ধমকিতে ভয় পায় না। যেকোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং থাকবে। ভারতে আশ্রয় নেওয়া পতিত ফ্যাসিবাদীদের বাংলাদেশে ফেরত না দিয়ে জনগণের প্রতি অসম্মান প্রদর্শন করে চলেছে। আমরা আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সমমর্যাদা ও সম্মানসূচক সম্পর্ক ভারতীয় কর্তৃপক্ষ বজায় রাখবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ কিংবা উসকানি প্রদান থেকে বিরত থাকবে। একই সঙ্গে চব্বিশের জুলাই বিপ্লবে হাজার হাজার নাগরিককে হত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে হস্তান্তর করতে হবে।

  • তিনি আরও বলেন, বাংলাদেশ সম্পর্কে ভারতীয় সরকারের একজন মন্ত্রীর বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার শামিল। বর্তমান সরকারকে কূটনৈতিকভাবে আধিপত্যবাদী ও আগ্রাসী বক্তব্য প্রত্যাহারে ভারতীয় কর্তৃপক্ষের ওপর চাপ দেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে পারস্পরিক মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক নিশ্চিত করতে হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংলাপে একা যাবো না, জুলাই সনদ না মানলে ঐক্য নয়: জামায়াত

ভারতের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলো জামায়াত

‘ঢাকায় ভারত-পাকিস্তানের ফুটবল ম্যাচে ৯৯.৯% বাংলাদেশি পাকিস্তানের পক্ষে ছিল’

‘ফজলুর রহমানের আওয়ামী লীগের প্রতি ভালোবাসা পরকীয়ার মতো’—শামসুজ্জামান দুদু

নিষিদ্ধ ছাত্রলীগের করা মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‘পুলিশি হয়রানি’র নিন্দা এনসিপির

ডিসেম্বরে দেশে আসবে না শেখ হাসিনা

আওয়ামী লীগ কামব্যাক করলে বিপদে পড়বে জামায়াত-এনসিপি

লন্ডনে বাংলাদেশের দলীয় রাজনীতি বন্ধের দাবিতে মুখোশ পরে তরুণদের বিক্ষোভ

সর্বাধিক পঠিত

মওলানা ভাসানীর মার্কা চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

তিনবার ‘আলহামদুলিল্লাহ’ বলে যে সুখবর দিলেন রাশেদ খান

জাতীয় সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্থার নিন্দা এনসিপির, জড়িতদের শাস্তির দাবি

রাজনীতি এখন অনেকের কাছে এক ধরনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে: শিবির সভাপতি

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

কলেজের কমিটি নিয়ে বগুড়ায় বিএনপির দুই পক্ষের উত্তেজনা