সিদ্ধিরগঞ্জে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ১৪

Post Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মধ্যরাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া, ভাঙচুর, মারধর ও মালামাল লুটের অভিযোগের ঘটনায় মামলা হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সুলতানা ওমর স্বাধীনা (৫৫) নামে এক নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি আব্দুল কাদিরসহ ১৪ জনকে। মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ২০০ থেকে ২৫০ জনকে। ঘটনার সময় স্বর্ণালংকার, আসবাবপত্র, মূল্যবান মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটসহ এক কোটি ৫২ লাখ টাকার বেশি মালামাল ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

‎মামলার এজাহারে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার বাসিন্দা শাহিন ওরফে স্বর্ণকার শাহিন, আটি হাউজিং এলাকার মো. সজীব, জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গোলাম মোস্তফা সুমন ওরফে সুমন মুন্সী, মুক্তিনগর এলাকার বিল্লাল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহবায়ক টিএইচ তোফার অনুসারী থানা শ্রমিকদল নেতা রবিন, শিমরাইল এলাকার মেহের আলী, মোহাম্মদ আলী, মো. সবুজ, রিদয়, শরীফ, প্রিতম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. মাহাবুব ও মাতুয়াইল এলাকার মো. জসিম। 

‎‎এজাহারে বাদী উল্লেখ করেন, স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন তিনি। প্রায় ছয় মাস ধরে অভিযুক্তদের একজন শাহিন তাকে জমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

‎‎সুলতানার অভিযোগ, ঘটনার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভেকু ও ট্রাকসহ অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করেন। পরে ভেকু দিয়ে তার চার কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, স্মার্টফোন, আসবাবপত্র, পোশাক ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। বাড়ির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

‎‎একই সময়ে তার বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বাড়িতে ভাঙচুর চালিয়ে সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয় বলে অভিযোগ রয়েছে। ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট টিনশেড ও ভবনসংবলিত বেকারিটিও ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল এবং ক্যাশবক্সে থাকা ৪৫ হাজার টাকা লুট হয়েছে বলে দাবি করেছেন বাদী।

‎‎ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় বাড়ির ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়। কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

‎‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনায় মামলা নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত: বসতবাড়ি ও স্থাপনা ভাঙচুরের খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির

জুলাই অভ্যুত্থানের ইতিহাস নিয়ে বই, ‘শহীদদের আমানত’: তাজুল ইসলাম

রক্তের নেশা মেটেনি পতিত ফ্যাসিবাদী সন্ত্রাসীদের, চরিত্রেও কোনো পরিবর্তন আসেনি: নাহিদ ইসলাম

আগামীতে পোশাকশ্রমিকদের আর আন্দোলন করা লাগবে না: রাশেদ খাঁন

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার

পাবনায় অবৈধভাবে ৪৮ বস্তা সার মজুতের অভিযোগে ২ ডিলারকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ১৪

সর্বাধিক পঠিত

ঢাকা কলেজে ছাত্রদলের হামলায় আহত শিবির নেতার অবস্থা আশঙ্কাজনক

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

জাতীয় সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি এখন অনেকের কাছে এক ধরনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে: শিবির সভাপতি

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল