প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘আমার ব্যক্তিগত যে ফোকাস, সেটি হলো সরকারের বিরুদ্ধে যেসব রাজনৈতিক চক্রান্ত হচ্ছে, সেগুলো সামনে তুলে ধরা। কোন কোন জায়গায় আক্রান্ত হচ্ছে, সেই তথ্য-উপাত্ত মানুষের সামনে উপস্থাপন করা।’
তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় তারুণ্যকে গুরুত্ব দেন। এ দেশের আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে তিনি কোনো না কোনো জায়গায় দায়িত্ব দিয়েছেন।’
সম্প্রতি ‘আলাপে’র পডকাস্টে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, “আমার ব্যক্তিগত যে ফোকাস, সেটি হলো সরকারের বিরুদ্ধে যেসব রাজনৈতিক চক্রান্ত হচ্ছে, সেগুলো সামনে তুলে ধরা। কোন কোন জায়গায় আক্রান্ত হচ্ছে, সেই তথ্য-উপাত্ত মানুষের সামনে উপস্থাপন করা।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ আগে থেকেই কাজ করার সুযোগ হয়েছে। তারুণ্যকে গুরুত্ব দেওয়া এবং আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিদের বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সবসময় পজেটিভ।”
তিনি বলেন, “তারেক রহমান সব সময় তারুণ্যকে গুরুত্ব দেন। এ দেশের আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে তিনি কোনো না কোনো জায়গায় দায়িত্ব দিয়েছেন। তাদের দিয়ে কাজ করাচ্ছেন। দেশের ও জনগণের স্বার্থে রাজপথের অভিজ্ঞতা যাতে নষ্ট হয়ে না যায়, সেই বিবেচনা থেকেই তিনি বিভিন্ন জায়গায় তাদের পদায়িত করেছেন।”
নিজের রাজনৈতিক পথচলার প্রসঙ্গে তিনি বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজপথে পরিচিতি তৈরি হয়। এরপর ধারাবাহিকভাবে রাজপথে ছিলাম। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সংস্পর্শে থাকার সুযোগ হয়েছে।”
ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “তারেক রহমান অত্যন্ত ভদ্র ও অমায়িক একজন মানুষ। তিনি সবার কথা শোনেন, অনুধাবন করেন এবং গুরুত্ব দেন।”







