বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, তীব্র যানজট

Post Image
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে, সৃষ্টি হয়েছে তীব্র ভোগান্তি।
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।
 
জানা যায়, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ কয়েকটি দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও এতে যোগ দেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
 
এদিকে নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে আশপাশে অবস্থান করছেন। এ ছাড়া কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলেও শ্রমিকরা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা রয়েছেন।”

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত নেতা’ কেন বলল আন্তর্জাতিক সংবাদমাধ্যম?

বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, তীব্র যানজট

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই, সতর্কবার্তা দিলেন নিজেই

সীমান্তে এয়ারগান ও গুলিসহ দুই ভারতীয় আটক

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

প্রায় সাড়ে ৬ হাজার মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ

সর্বাধিক পঠিত

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

এতো বজ্রপাত সুনামগঞ্জে জানলে তো বিয়েই করতাম না : স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে

শ্রমজীবী মানুষই দেশের প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব জামায়াতের

১০ টাকা চাঁদার দাবিতে অটোচালককে পিটিয়ে হত্যা

জাতির উদ্দেশে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থেকে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ