সীমান্তে এয়ারগান ও গুলিসহ দুই ভারতীয় আটক

Post Image
  • সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দা ও মোবাইল ফোনসহ দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

  • বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীন মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এসের মধ্যবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।

  • আটক ব্যক্তিরা হলেন ভারতের নাগরিক বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। বিজিবি সূত্রে জানা যায়, তারা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে আনারস বাগান নামক এলাকায় প্রবেশ করেন। এ সময় ওই এলাকায় টহলরত বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

  • আটকের সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক দুই ভারতীয় নাগরিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সীমান্তে এয়ারগান ও গুলিসহ দুই ভারতীয় আটক

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

প্রায় সাড়ে ৬ হাজার মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

ঠিকাদার খুশি হয়ে উপহার দিলে তা ঘুষ হবে না: প্রতিমন্ত্রী

বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর

হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই

সর্বাধিক পঠিত

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

এতো বজ্রপাত সুনামগঞ্জে জানলে তো বিয়েই করতাম না : স্পিকার

১০ টাকা চাঁদার দাবিতে অটোচালককে পিটিয়ে হত্যা

থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে

শ্রমজীবী মানুষই দেশের প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

গণভোটে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের প্রচার চালাবে

৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব জামায়াতের

জাতির উদ্দেশে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থেকে যাবে: পররাষ্ট্রমন্ত্রী