নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

Post Image


কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের তৎপরতা রোধ এবং অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম নগরে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের ব্যস্ততম বহদ্দারহাট মোড় থেকে এই র‍্যালি শুরু হয়। যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে র‍্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে সমাপ্ত হয়।

শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে এই র‍্যালিতে নেতাকর্মীরা অবরোধের নামে যেকোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, “রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ

আজ স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে বাসে আগুন দিতে পারত না: সাদিক কায়েম

‘পাসপোর্ট করতে গেলেন, এবার আসল পরীক্ষা শুরু’

অগ্নিসংযোগ-সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল র‍্যালি

আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেবো না, আমি কি ভেসে এসেছি: আমির হামজা

রেললাইনে আ/গুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক

সর্বাধিক পঠিত

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল, প্রশ্ন বিএনপির

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

৩০০ ফিটের পথে তারেক রহমান

সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

ভন্ড বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার দাবি হেফাজতে ইসলামের

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’