১৬ বছর ছাত্রদলের ছেলেরা ঘরে ঘুমাতে পারেনি, এখনো রাজপথ পাহারা দিচ্ছে: রাশেদ খাঁন

Post Image


প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘টিএসসিতে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ছাত্রদল। আমি আবারও বলছি, এই কাজটি করেছে ছাত্রদল। হ্যাঁ, ১৬ বছর ছাত্রদলের ছেলেরা ঘরে ঘুমাতে পারেনি। ধানক্ষেত, পাটক্ষেত, বনে কিংবা নদী, হাওড়-বাওড়ের মাচাংয়ে ঘুমিয়েছে আর দিনের বেলা রাজপথে লড়াই করেছে, কিংবা বছরের পর বছর বা মাসের পর মাস জেল খেটেছে। আবার জেল থেকে মুক্তি পেয়ে রাজপথে ছুটে গেছে।’

তিনি বলেছেন, ‘ছাত্রদলই আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথ পাহারা দিচ্ছে। কথিত বিপ্লবী শিবির কিংবা অন্যান্য সুবিধাবাদীরা কিন্তু মাঠে নেই।’

গতকাল রবিবার (০৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘‘টিএসসিতে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ছাত্রদল। আমি আবারও বলছি, এই কাজটি করেছে ছাত্রদল। হ্যাঁ, ১৬ বছর ছাত্রদলের ছেলেরা ঘরে ঘুমাতে পারেনি। ধানক্ষেত, পাটক্ষেত, বনে কিংবা নদী, হাওড়-বাওড়ের মাচাংয়ে ঘুমিয়েছে আর দিনের বেলা রাজপথে লড়াই করেছে, কিংবা বছরের পর বছর বা মাসের পর মাস জেল খেটেছে। আবার জেল থেকে মুক্তি পেয়ে রাজপথে ছুটে গেছে।’’

তিনি বলেন, ‘‘এখনো এই ছাত্রদলই আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথ পাহারা দিচ্ছে। কথিত বিপ্লবী শিবির কিংবা অন্যান্য সুবিধাবাদীরা কিন্তু মাঠে নেই। জাতভাইদের জন্য তাদের দরদ থাকবে না? ১৬ বছর যারা তাদেরকে গুপ্ত হিসেবে আশ্রয় দিয়েছিল, তাদের প্রতি রাজপথে সহনশীলতা দেখিয়ে কিছুটা হলেও তো প্রতিদান দেওয়ার প্রয়োজন আছে।’’

তিনি আরও বলেন, ‘‘সেটিই হয়তো তারা করছে। কিন্তু ছাত্রদল দেশমাতৃকা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করতে রাজি নয়। রাজপথে তাদের এই সক্রিয় অবস্থানের কারণেই আওয়ামী দুর্বৃত্তরা দিশেহারা হয়ে ঘুরছে। অন্যথায়, অন্যরা যেভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থ ও সুবিধা বিবেচনায় রাজপথের লড়াই থেকে দূরে রয়েছে, ছাত্রদলও চাইলে সেভাবে নিজেদের গুটিয়ে রাখতে পারত। কিন্তু তারা তা করেনি।’’

রাশেদ খাঁন বলেন, ‘‘ছাত্রদলের কাছে দেশ ও স্বাধীনতার প্রশ্নটি যেকোনো স্বার্থের ঊর্ধ্বে। আর সেই কারণে আওয়ামী দুর্বৃত্তদের দমনে ছাত্রদল রাজপথে, আর বিপ্লবী নামধারী গুপ্ত শিবিরসহ সুবিধাবাদীরা জাতভাইদের রক্ষায় মশগুল। আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মাঠে নামবে না, এদের চিনে রাখুন। এরাও দেশ, জাতি ও সার্বভৌমত্বের জন্য আওয়ামী লীগের মতোই হুমকি।’’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নাহিদের পদ নিয়ে প্রশ্ন সামান্তার, জবাব দিলেন আতিক তিনি ঐতিহাসিক এক দফার ঘোষক’

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

১৬ বছর ছাত্রদলের ছেলেরা ঘরে ঘুমাতে পারেনি, এখনো রাজপথ পাহারা দিচ্ছে: রাশেদ খাঁন

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই

চাঁদপুরে ২৪ ঘণ্টায় আ. লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ৯ কিশোর

ওসমান হাদিকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের জাবেরের কান্না

চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা

কক্সবাজারে বিএনপি নেতাকে কু/পিয়ে জখম, আটক ৬

সর্বাধিক পঠিত

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে একটি দল

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

আগামীকাল কক্সবাজার সফরে যাচ্ছেন:প্রধানমন্ত্রী

নির্বাচন-পরবর্তী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জুলাই ঐক্যের

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন

ভিসিকে মব করে পদত্যাগ করানোর ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না