হিজাব পরেই মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন প্রথম ফিলিস্তিনি-বংশোদ্ভূত নারী অ্যাবের কাওয়াস

Post Image


শ্বাসরুদ্ধকর নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ১২ নম্বর নির্বাচনী এলাকা থেকে জয় পেয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। এ জয়ের মধ্য দিয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় দায়িত্ব পালনকারী প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং প্রথম হিজাব পরিহিত নারী হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) গভীর রাতে জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাওয়াস লেখেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি।’ প্রাপ্ত ফলের পূর্বাভাস অনুযায়ী, ৯০ শতাংশ ভোট গণনা শেষে রিপাবলিকান প্রার্থী হান খন টোর চেয়ে প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।

ফিলিস্তিনি অভিবাসী দম্পতির ঘরে নিউইয়র্কে জন্ম ও বেড়ে ওঠা কাওয়াস ১৫ বছরের বেশি সময় ধরে অভিবাসী, শ্রমিক ও নাগরিক অধিকার নিয়ে কাজ করছেন। নির্বাচনী প্রচারে তিনি ‘মর্যাদার জন্য তহবিল দিন, ধ্বংসের বিরুদ্ধে লড়ুন’ স্লোগান সামনে আনেন।

নির্বাচনী প্রতিশ্রুতিতে কাওয়াস সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বাড়িভাড়া স্থিতিশীল রাখা, গণপরিবহনে বরাদ্দ বাড়ানো, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অভিবাসী সম্প্রদায়ের সুরক্ষা জোরদারের কথা তুলে ধরেন। বিশেষ করে কঠোর কেন্দ্রীয় সরকারের নীতির কারণে ঝুঁকিতে থাকা অভিবাসী পরিবারগুলোর সুরক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

গত জুনে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জয় পান কাওয়াস। এরপর মঙ্গলবারের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে অঙ্গরাজ্যের সিনেটের আসনটি নিশ্চিত করেন তিনি।

২০২৭ সালে অঙ্গরাজ্যের রাজধানী আলবানিতে আইনসভার নতুন সদস্যদের সঙ্গে শপথ নেবেন কাওয়াস। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচিত ফিলিস্তিনি-আমেরিকান প্রতিনিধিদের তালিকায় যুক্ত হবেন তিনি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি

হিজাব পরেই মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন প্রথম ফিলিস্তিনি-বংশোদ্ভূত নারী অ্যাবের কাওয়াস

ট্রাম্পের হারের ধাক্কায় বাড়ল তেলের দাম

মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

মার্কিন সিনেট নির্বাচনে জয়ী হলেন মুসলিম প্রার্থী আবদুল এল-সায়েদ

৩০ বছর পর টেক্সাসে সিনেট আসনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়

রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা

এবার ডেনমার্কেও সরকার বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা

সর্বাধিক পঠিত

ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের কঠোর জবাব দিল চীন

খামেনির দাফন অনুষ্ঠানে পাকিস্তানের সেনা প্রধান, ইরানের পথে শাহবাজ

এবার হরমুজ প্রণালিতে সাবমেরিন মোতায়েন করল ইরান

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান

ইরান নীতিকে প্রহসনে পরিণত করেছে যুক্তরাষ্ট্র: বাঘাই

ইরান চুক্তিতে বিক্ষুব্ধ ইসরাইল, কাঠগড়ায় নেতানিয়াহু

গাজা ইস্যুতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী বার্নহ্যাম