রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা

Post Image

চ্যাম্পিয়নস লিগের তৃতীয় রাউন্ডে পিএসজির কাছে হেরে বার্সেলোনার মনোবলে বড় ধাক্কাই লেগেছিল। পরের ম্যাচেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে লা লিগায় তাদের জয়যাত্রা থেমে যায়। গতকাল ন্যু ক্যাম্পে তারা অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে প্রথম হারের স্বাদ দিয়ে চ্যাম্পিয়নস লিগে জয়ে ফিরল।

শুরুতেই লামিনে ইয়ামালের গোলের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ইউরোপের সবচেয়ে সফল গোলদাতা রাফিনিয়া। তাতে অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরির ৫৫তম জন্মদিন হলো ভুলে যাওয়ার মতো। 

স্প্যানিশ কোচ হয়তো আর শিগগিরই এই শহরে ফিরতে চাইবেন না। এনিয়ে বার্সেলোনায় ১৬ ম্যাচে ১৫টি হেরে গেলেন এমেরি। এর মধ্যে ৯ বছর আগে বিখ্যাত ‘রেমোন্তাদা’র সাক্ষী হয়েছিলেন তিনি, প্রথম লেগে ৪-০ গোলে জয়ের পর ন্যু ক্যাম্পে তার দল পিএসজি ৬-১ গোলে হেরে শেষ ষোলোতে বিদায় নেয়।

দিনটা অ্যাস্টন ভিলার জন্য স্মরণীয় হওয়ার কথা ছিল। এমেরির গত চার বছরের মেয়াদে ক্লাবের চমৎকার উন্নতির স্বীকৃতি দিতে ম্যাচ দেখতে এসেছিলেন এর একনিষ্ঠ ভক্ত প্রিন্স উইলিয়াম।

প্রথমার্ধে সমতা ফেরানোর কয়েকটি সুযোগ পেয়ে ম্যাচটা আরও বেশি স্মরণীয় করতে পারতো ভিলা। কিন্তু এই হারে লিগ পর্বে তাদের শতভাগ জয়ের ধারার অবসান ঘটে।

চলতি মৌসুমে বার্সেলোনার জন্য গোল করতে সমস্যা হয়নি। তাই ভিলার জন্য বিনা পরিশ্রমে গোল করা মোটেও কাম্য ছিল না। সপ্তম মিনিটে তারা নিজেদের ভুলে গোল খায়। গোল কিক থেকে মারাত্মক ভুলে জোয়াও গোমেস সরাসরি ইয়ামালকে পাস দেন, ১২ গজ দূর থেকে তিনি কোনাকুনি শটে গোল করেন।

ভিলা কয়েক মিনিটের মধ্যে সমতা ফেরানোর কাছে ছিল। দুটি কর্নার থেকে বার্সার এলেমেলো রক্ষণভাগের সুযোগ নিয়ে গোল করতে পারতো তারা। প্রথমে ম্যাটি ক্যাশের দূরের পোস্ট থেকে নেওয়া শট ডিফ্লেক্টেড হয়ে মাঠের বাইরে যায়। পরেরটিতে গোমেস ভেবেছিলেন, তিনি হয়তো তার ভুলের প্রায়শ্চিত্ত করে ফেলেছেন। কিন্তু শেষ মুহূর্তে জোয়াও কানসেলো দারুণভাবে ব্লক করেন তার শট।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা

এবার ডেনমার্কেও সরকার বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা

ট্রাম্পের রিপাবলিকানরা জয়ী চারটিতে, ডেমোক্র্যাটসরা পেলো ১২ আসন

বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ভাগ্যপরীক্ষায় ট্রাম্প

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরানে নতুন হামলা যুক্তরাষ্ট্রের, হরমুজে ছড়িয়েছে আতঙ্ক

সর্বাধিক পঠিত

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের কঠোর জবাব দিল চীন

খামেনির দাফন অনুষ্ঠানে পাকিস্তানের সেনা প্রধান, ইরানের পথে শাহবাজ

এবার হরমুজ প্রণালিতে সাবমেরিন মোতায়েন করল ইরান

ইরান নীতিকে প্রহসনে পরিণত করেছে যুক্তরাষ্ট্র: বাঘাই

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান

গাজা ইস্যুতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী বার্নহ্যাম

ইরান চুক্তিতে বিক্ষুব্ধ ইসরাইল, কাঠগড়ায় নেতানিয়াহু