যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৫টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে চারটি আসনে জয় পেয়েছে প্রেসিডেন্টপ্রতিনিধি পরিষদে আসন আছে ৪৩৫টি। কোনো দলকে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সাধারণত ব্যবধান এমন আসনেই হয়ে থাকে।
সংবাদমাধ্যম সিএনএন তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।
গতকাল মঙ্গলবার দেশটিতে সারাদিন ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফলাফল আসা শুরু হয়েছে। কিছু অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। সেগুলোর ফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল জয় পেয়েছে ১২টি আসনে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তথ্য অনুযায়ী রিপাবলিকান পার্টি আরও ৪০টি আসনে এগিয়ে আছে। অপরদিকে ডেমোক্র্যাটসরা এগিয়ে ৩৫টি আসনে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যা বাড়বে কমবে।
অপরদিকে কংগ্রেসের উচ্চসভা সিনেটের ৩৫টি আসনে গতকাল ভোটগ্রহণ হয়। এতে পাঁচটি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টি। আর দুটিতে এগিয়ে আছে রিপাবলিকানরা। সিনেটে এখন পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।







