ব্যারিস্টার শাহরিয়ার কবির

‘তারেক রহমানকে পাশে বসিয়ে খালেদা জিয়াই নতুন সংবিধান রচনার কথা বলেছিলেন’

Post Image

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাশে বসিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নতুন সংবিধান রচনার কথা বলেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

তিনি বলেছেন, ‘১৫তম সংশোধনী পাস করার আগে আজকে বিএনপি যে নাটক করতেছে, এই নাটক নতুন না। এই নাটক হাসিনা করে গেছে ২০১০ সালে।’

আজ রবিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জুলাই সনদের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াত ইসলামীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেন, “১৫তম সংশোধনী পাস করার আগে আজকে বিএনপি যে নাটক করতেছে, এই নাটক নতুন না। এই নাটক হাসিনা করে গেছে ২০১০ সালে। কী করছে? একটা স্পেশাল কমিটি করছে। সেই কমিটিতে বলছে, বিরোধী দলসহ সবাই আসেন। আমরা বসি, বসে আলোচনা করি, কীভাবে সংবিধান পরিবর্তন করা যায়, সেইটা নির্ধারণ করি।”

তিনি বলেন, “তখন বেগম খালেদা জিয়া কী বলছিলেন, জানেন? সংবিধান সংশোধন করে এই সংবিধান পরিবর্তন করা যাবে না। কে বলছিল? বেগম খালেদা জিয়া। আমি একটা জিনিস দেখাই। এটা বলছিলেন কার সাথে বসে? জানেন, তার পাশে বসেছিল তারেক রহমান। আমি এটা একটু আপনাদের শোনাই। উনি বলছিলেন, নতুন সংবিধান রচনা করতে হবে।”

এ সময় বেগম খালেদা জিয়ার পুরো একটি ভিডিও চালু করেন তিনি। ভিডিওতে বেগম জিয়া সে সময় বলেছিলেন, “এটা কোন সংবিধান? এটা মনে হচ্ছে যে, দলীয় একটা গ্রন্থ। সংবিধানের মধ্যে অনেক পরিবর্তন আনতে হবে, যাতে সকলের জন্য ন্যায়বিচার হয়। সেরকম সংবিধান, সকলকে নিয়ে—যারা সংবিধান প্রণেতা আছে, ভালো ভালো যারা এগিয়ে আছে, সকলকে নিয়ে আমরা সেভাবে সংবিধান রচনা করব।”

ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির আরও বলেন, “লাস্টের লাইন কী বললেন? সংবিধান রচনা করব, সংবিধান সংশোধন করব বলছিলেন। তাহলে এই বিএনপি কি খালেদা জিয়ার বিএনপি? তাহলে খালেদা জিয়া, দেশনেত্রী, যেটা ২০১০ সালে উপলব্ধি করলেন যে, এইভাবে চললে দেশ আগাবে না। সংবিধানে যে পরিবর্তন করেন, সেটাই থাকবে না। সেই জন্য তো চা-বিস্কুট খেয়ে নয় মাসের অধিক সময় আপনারা এটা প্রণয়ন করলেন।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হেফাজত নেতা

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির

দাফনে বাধা নয়, জনগণের আপত্তি ছিল ভূয়া মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদানে— দাবি মাসুদ সাঈদীর

‘তারেক রহমানকে পাশে বসিয়ে খালেদা জিয়াই নতুন সংবিধান রচনার কথা বলেছিলেন’

আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

২৮ অক্টোবর ঘিরে জামায়াতের দুই দিনের কর্মসূচি

সর্বাধিক পঠিত

বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ আজ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার

‘মিনি পার্লামেন্ট’ থেকে ন্যাশনাল পার্লামেন্টে নুর-আখতার

জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরে বৈঠক

ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত