ড. মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

Post Image


চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তিনি হাসপাতালে যান। এ সময় রাষ্ট্রপতি ড. মঈন খানের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। হুইলচেয়ারে বসে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন ড. মঈন খান।

এ সময় হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ হাসপাতালের অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ড. আবদুল মঈন খান দুই দিন ধরে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে ড. মঈন খানকে দেখে এসে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যা নিয়ে বুধবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। 

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। আগের দিনের তুলনায় বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।

অধ্যাপক জাহিদ জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন মঈন খান।এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মঈন খানের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।

ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। 

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ড. মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত

লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী

থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডা, বললেন ‘আওয়ামী লীগের চোর’

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের খবর ভুয়া, সতর্ক করল শিক্ষা বোর্ড

জাপান ছাড়া বিকল্প নেই শর্ত দিচ্ছে ইচ্ছামতো

বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত

সৌদির ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে পৌনে ২১ হাজার যাত্রী

সর্বাধিক পঠিত

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চাপ না নিতে পেরে দ্রব্যের দাম বাড়াতে হতে পারে: অর্থমন্ত্রী

তরুণ সেনা কর্মকর্তাদের প্রতি যে আহ্বান সাবেক সেনাপ্রধানের

অনুমতি ছাড়াই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় ৯ কর্মকর্তার দেশত্যাগ

টাকার বিনিময়ে নেতাকর্মীদের মিছিল করায় আ.লীগ

ডিসি সম্মেলনে অগ্রাধিকার পাচ্ছে যেসব প্রস্তাব

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী

কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার