লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী

Post Image


পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না।

সরকার ক্ষমতা গ্রহণের পর মাত্র ছয় মাসের মধ্যেই অনেক উন্নয়নমূলক কাজ করেছে। এরপরও সরকারকে সহযোগিতা না করে রোড মার্চ-লংমার্চ করে সমাজে অশান্তির সৃষ্টি করা হচ্ছে।

আজ চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকায় মহিলা দলের পরিচিতি সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের মানুষ ১৭ বছর অনেক কষ্টে ছিলেন, “তারা পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন-যাপন করতে পারেননি। এখন আবার নতুন করে রোডমার্চ-লংমার্চ করে সমাজে অশান্তি করা হচ্ছে। দেশের মানুষ আপনাদের লংমার্চ-রোডমার্চ পছন্দ করে না।”

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “একটি রাজনৈতিক দল সারা জীবন মিছিল-মিটিং করবে এটা কি কাজ হতে পারে? তাদের  দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন ও ধর্মীয় কাজেও  যুক্ত করতে হবে।” 

তিনি বলেন, “দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।  কেউ যদি মাদক বা সমাজে কোনো অপকর্ম করে অশান্তির চেষ্টা করে, তবে সে যত বড়ই শক্তিশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, “অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই লক্ষ্যে পৌঁছাতে হবে। সে জন্য সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। গণতন্ত্রের ভিতকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে হবে।”

এ সময় বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ড. মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত

লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী

থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডা, বললেন ‘আওয়ামী লীগের চোর’

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের খবর ভুয়া, সতর্ক করল শিক্ষা বোর্ড

জাপান ছাড়া বিকল্প নেই শর্ত দিচ্ছে ইচ্ছামতো

বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত

সৌদির ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে পৌনে ২১ হাজার যাত্রী

সর্বাধিক পঠিত

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চাপ না নিতে পেরে দ্রব্যের দাম বাড়াতে হতে পারে: অর্থমন্ত্রী

তরুণ সেনা কর্মকর্তাদের প্রতি যে আহ্বান সাবেক সেনাপ্রধানের

অনুমতি ছাড়াই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় ৯ কর্মকর্তার দেশত্যাগ

টাকার বিনিময়ে নেতাকর্মীদের মিছিল করায় আ.লীগ

ডিসি সম্মেলনে অগ্রাধিকার পাচ্ছে যেসব প্রস্তাব

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী

কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার