এসএসসি পাসেই কাজের সুযোগ দিচ্ছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের অপারেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৭ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদসংখ্যা: নির্ধারিত নয়
পদের নাম: অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: কারিগরি/ভোকেশনাল শাখায় এসএসসি/এইচএসসিঅন্যান্য
যোগ্যতা: প্রসেস, ফ্রাইং ও প্যাকিং মেশিন পরিচালনায় দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২-৬ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (ধামরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬







