প্রতিমন্ত্রী নুরের ব্যাংক অ্যাকাউন্ট তলবের দাবি লেখক শাফকাত রাব্বির

Post Image

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের ব্যাংক অ্যাকাউন্ট তলবের দাবি জানিয়েছেন বাংলাদেশি-মার্কিন ভূরাজনীতি বিশ্লেষক, কলামিস্ট ও আল-জাজিরার নিয়মিত লেখক শাফকাত রাব্বি অনিক।

তিনি লিখেছেন, ‘ভিপি নুরের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা দরকার। জাস্ট কিডিং, জানি হবে না।’

শাফকাত রাব্বি অনিক লেখেন, “নতুন ক্যাশ ঢুকেছে মনে হয় তার পকেটে। পলাতক লীগকে প্রতিষ্ঠিত করা এবং জুলাই, হাদি— এই ব্র্যান্ডগুলোকে ড্যামেজ করার ঠিকাদারি।”

তিনি আরও লেখেন, “নুরের প্রতি আহ্বান, ক্যাশ লাগলে ক্যাশ পাবা, কিন্তু হাদির কেশ তো ভাইয়া ছিঁড়তে পারবা না।”

শাফকাত রাব্বি অনিক বলেন, “প্রথমত, হাদি নাই, সে শহীদ। দ্বিতীয়ত, সে তোমার থেকে অনেক বড়, উচ্চ জায়গায় বসে আছে, অনেক উঁচু মানুষের মনে।”

প্রসঙ্গত, গণঅধিকার পরিষদের সভাপতি ও বর্তমান প্রতিমন্ত্রী নুরুল হক নূর চলতি বছরের অক্টোবরের শুরুতে এক বক্তব্যে ওসমান হাদিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ‘হু ইজ হাদি?’ বা দেশের জন্য তার অবদান কী—এমন প্রশ্ন তোলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ছাড়া আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তাঁর বেশ কিছু বক্তব্যকে কেন্দ্র করেও আলোচনা-সমালোচনা চলছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘আপনার পাতে ১৫০ টাকা থাকলেও আপনার বন্ধুর পাতে সাড়ে চার কোটি মানুষের একবেলা খাবারের সমান টাকা’

‘ফ্যাসিবাদের দোসরদের দমনে’ জামায়াতকে ধন্যবাদ দিয়েছিলেন নুর

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের কমিটি ঘোষণা, সভানেত্রী নূরুস সাবিহা

সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউবা ২০-২৫ ধরে জেলা আমির

কর্মসংস্থান নেই, বাজারে স্বস্তি নেই; আছে শুধু মন্ত্রীদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: রাজ্জাকী

ফায়ার সার্ভিসের বরাতে নাফিজসহ পরিবারের ৬ জনের মৃত্যুর খবর দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে: হাসনাত আবদুল্লাহ

রাবিপ্রবিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে ছাত্রদলের সংবাদ সম্মেলন

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিসের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খান

প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে