ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের কমিটি ঘোষণা, সভানেত্রী নূরুস সাবিহা

Post Image


ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভানেত্রী হয়েছেন নূরুস সাবিহা।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে মারকাজ ভবনের মিলনায়তনে আয়োজিত কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। শনিবার (১৭ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, সভ্যতা নির্মাণে নারীর ভূমিকাই প্রধান। নারীদের ভূমিকা অনুযায়ী তাদের মূল্যায়ন করতে হবে। দেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের আলোকে নারীর সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সভ্যতার প্রধান শক্তি মানবশিশুর মানসিকতা গঠনের দায়িত্ব অনেকাংশে নারীর ওপর নির্ভরশীল। তাই সমাজ ও সভ্যতা নির্মাণে নারীর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, পশ্চিমা চিন্তার আলোকে নারীর অধিকার, সম্মান ও মর্যাদা নির্ধারণ করতে গিয়ে নারীকে খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।

নারীর নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা ইউনিটকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নতুন কমিটির নেতৃত্বে যারা

২০২৭-২৮ সেশনের জন্য ঘোষিত কেন্দ্রীয় মহিলা ইউনিটের সভানেত্রী হয়েছেন নূরুস সাবিহা। সহসভানেত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকেরা রহমান, ফাতিমা আক্তার ও সাইয়েদা মাকসুদা আক্তার। সম্পাদিকা হয়েছেন আলেমা মাফরুহা এবং সহসম্পাদিকা হাফেজা বুশরা। সাংগঠনিক সম্পাদিকা হয়েছেন রেক্সোনা জাহান জুবাইদা।

ছাত্রী সংগঠন পরিচালিকার দায়িত্ব পেয়েছেন মারিয়া কামাল। বিশ্ববিদ্যালয় শাখায় আফরোজা জান্নাত, কওমি মাদরাসায় আলেমা রাফিয়া আহমাদ, আলিয়া মাদরাসায় সায়মা জান্নাত, কলেজে হাফিজা খাতুন এবং স্কুলে ফারজানা নাদিরাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদিকা মরিয়ম আক্তার রূপা, প্রশিক্ষণ সম্পাদিকা হালিমাতুস সাদিয়া, দপ্তর সম্পাদিকা নেবিন্নাহার, অর্থ সম্পাদিকা খাদিজাতুল কুবরা, প্রচার ও দাওয়াহ সম্পাদিকা মোসাম্মাৎ তাহেরা বেগম, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদিকা সৈয়দা নায়লা কারীম এবং যোগাযোগ সম্পাদিকা হয়েছেন মোর্শেদা বেগম।

এছাড়া সহসাংগঠনিক সম্পাদিকা সাওদা মাসরুরা, সহপ্রশিক্ষণ সম্পাদিকা পাপিয়া খাতুন, সহদপ্তর সম্পাদিকা মাহমুদা আক্তার, সহঅর্থ সম্পাদিকা হালিমা সাদিয়া রুবা, সহপ্রচার ও দাওয়াহ সম্পাদিকা ইসরাত জাহান মারিয়াম, সহনির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদিকা খাদিজা আহমাদ এবং সহযোগাযোগ সম্পাদিকা আলেমা ফাওজিয়া মাসরুরা দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আকলিমা খাতুন, সৈয়দা ফেরদৌসী বেগম, কোহিনুর বেগম, মোসা. মাকসুদা আক্তার, সুমাইয়া আক্তার, মোসা. মাহমুদা আক্তার, আনোয়ারা বেগম, আমেনা খাতুন ও বুশরা জান্নাত।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হিন্দুদের জমি-ঘর দখল করেছে আ.লীগের নেতাকর্মীরা: বিমানমন্ত্রী

‘আপনার পাতে ১৫০ টাকা থাকলেও আপনার বন্ধুর পাতে সাড়ে চার কোটি মানুষের একবেলা খাবারের সমান টাকা’

‘ফ্যাসিবাদের দোসরদের দমনে’ জামায়াতকে ধন্যবাদ দিয়েছিলেন নুর

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের কমিটি ঘোষণা, সভানেত্রী নূরুস সাবিহা

সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউবা ২০-২৫ ধরে জেলা আমির

কর্মসংস্থান নেই, বাজারে স্বস্তি নেই; আছে শুধু মন্ত্রীদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: রাজ্জাকী

সর্বাধিক পঠিত

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

রাবিপ্রবিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে ছাত্রদলের সংবাদ সম্মেলন

জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিসের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খান

প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

রংপুর-১ আসনে বিজয়ী জামায়াত প্রার্থী