চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

Post Image

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারের পক্ষ থেকে কোনো কাজ না দেওয়ার যে হুমকি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি, তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৭ অক্টোবর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক দলীয় কর্মীসভায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে তিনি উন্নয়নকাজ করবেন না। তার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে নেওয়া শপথের সঙ্গে সাংঘর্ষিক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, চিফ হুইপ তার বক্তব্যে বলেছেন, দলীয় প্রার্থী নির্বাচনে জয়ী না হলে আপনাদের আলমারিতে দাঁড়িয়ে থাকতে হবে। অন্য কেউ জয়ী হলে আমার কাছে আসতে পারবেন না, আমি কোনো কাজ দেব না। ওই ইউনিয়নের কপাল পুড়বে। দল যাকে মনোনয়ন দেবে, তিনি জয়ী না হলে ওই ইউনিয়নে কোনও কাজ হবে না। তার এমন বক্তব্য স্থানীয় সরকার ব্যবস্থায় চরম হস্তক্ষেপের হুমকি, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন এবং জনগণের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভীতি সঞ্চারের নগ্ন প্রয়াস।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের এমপি ও মন্ত্রীদের অনেকে অতীতের ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর মতো বক্তব্য দিচ্ছেন, যা দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করছে। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে তারা নিজেরাই নব্য ফ্যাসিবাদের পরিচয় ধারণ করছেন। চব্বিশের জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। আমি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের আচরণ, বক্তব্য কিংবা কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘আপনার পাতে ১৫০ টাকা থাকলেও আপনার বন্ধুর পাতে সাড়ে চার কোটি মানুষের একবেলা খাবারের সমান টাকা’

‘ফ্যাসিবাদের দোসরদের দমনে’ জামায়াতকে ধন্যবাদ দিয়েছিলেন নুর

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের কমিটি ঘোষণা, সভানেত্রী নূরুস সাবিহা

সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউবা ২০-২৫ ধরে জেলা আমির

কর্মসংস্থান নেই, বাজারে স্বস্তি নেই; আছে শুধু মন্ত্রীদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: রাজ্জাকী

ফায়ার সার্ভিসের বরাতে নাফিজসহ পরিবারের ৬ জনের মৃত্যুর খবর দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে: হাসনাত আবদুল্লাহ

রাবিপ্রবিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে ছাত্রদলের সংবাদ সম্মেলন

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিসের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খান

প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে