আফগান লিগের ড্রাফটে সাকিব-তাসকিনসহ বাংলাদেশের ৮ ক্রিকেটার

Post Image

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড় ড্রাফটে নাম নিবন্ধন করেছেন এক হাজারেরও বেশি ক্রিকেটার। তাদের মধ্যে বাংলাদেশের আছেন ৮ জন ক্রিকেটার। ড্রাফটে নাম লেখানো বাংলাদেশের ৮ ক্রিকেটার হলেন তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।

বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি ড্রাফটে রয়েছেন আরও বেশ কিছু পরিচিত মুখ। ওয়েস্ট ইন্ডিজ থেকে গুড়াকেশ মোতি, এভিন লুইস ও আলজারি জোসেফ; ইংল্যান্ড থেকে লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স এবং শ্রীলঙ্কা থেকে চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গারা নিবন্ধন করেছেন।

প্রথমে ২৭ সেপ্টেম্বর ড্রাফট আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে তা স্থগিত করা হয়। পরিবর্তিত সূচিতে আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে হবে ড্রাফট। টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হওয়ার কথা ২৭ ডিসেম্বর।

এপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা এরই মধ্যে নিশ্চিত হয়েছে। বাকি দুই দলের মালিকানা চূড়ান্ত না হওয়ায় ড্রাফট পেছানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।


সর্বশেষ খবর

আফগান লিগের ড্রাফটে সাকিব-তাসকিনসহ বাংলাদেশের ৮ ক্রিকেটার

মেসির বিদায়ী ম্যাচের ভেন্যুতে আর খেলবে না আর্জেন্টিনা!

নতুন মুখ ও নেতৃত্বে বদল, ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মেসিকে স্পেন জাতীয় দলে খেলাতে চেয়েও ব্যর্থ, সেই গল্প বললেন গিনেস

মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে রোনালদোর আবেগঘন বার্তা

আর্জেন্টিনাকে বিদায়বেলায় যা বললেন মেসি

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

সর্বাধিক পঠিত