নিরাপত্তাহীনতায় বাঙ্কারে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে!

Post Image

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ও ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় থমথমে রূপ নিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। রাজধানীর আকাশ জুড়ে ক্ষণে ক্ষণে বিকট বিস্ফোরণের শব্দ ও মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে চরম আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে।

পরিস্থিতি এতটাই বেগতিক যে, আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদমাধ্যম 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর রিপোর্ট অনুযায়ী, ৪১ বছর বয়সী সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এখন ভারী নিরাপত্তার বলয়ে বাঙ্কার সমৃদ্ধ একের পর এক সুরক্ষিত রাজপ্রাসাদে স্থান পরিবর্তন করে দিন কাটাচ্ছেন।

রিপোর্টে বলা হয়েছে, রিয়াদের ওপর হামলা তীব্র হওয়ার পর থেকেই নিজের ব্যক্তিগত সুরক্ষা বহর নজিরবিহীনভাবে বাড়িয়ে দিয়েছেন ক্রাউন প্রিন্স। গত মঙ্গলবার রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকে আর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।


এদিকে গত শনি ও রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের রক্তক্ষয়ী হামলায় অন্তত ১২ জন প্রাণ হারান এবং শত শত মানুষ গুরুতর আহত হন। হামলায় দুটি টার্মিনালের ছাদ ধসে বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিমানবন্দর ছাড়াও গত বৃহস্পতিবার মাঝআকাশে ধ্বংস করা এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী টুকরো শহরের একটি কিন্ডারগার্টেন স্কুল ও ক্লিনিক কমপ্লেক্সে আছড়ে পড়লে বেসামরিক মানুষ চরম ঝুঁকির মুখে পড়ে।


হামলার পর রিয়াদের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, বিভিন্ন স্কুল এবং কূটনৈতিক পাড়া থেকে কর্মীদের অবিলম্বে ভবন খালি করা অথবা নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পেট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের চরম সংকটে পড়েছে সৌদি আরব। বিশাল ভূখণ্ড ও রাজপ্রাসাদসহ জ্বালানি অবকাঠামো সুরক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক স্থান থেকে অন্য স্থানে সরাতে হিমশিম খাচ্ছে রিয়াদ। হুথিদের এই হামলা সরাসরি আঘাত হেনেছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বহু কোটি ডলারের অর্থনীতি রূপান্তর প্রকল্প 'ভিশন ২০৩০'-এর ওপর।


‘নিয়ম’-এর মতো মেগাপ্রজেক্ট, ইস্টার্ন-ওয়েস্ট তেল পাইপলাইন এবং লোহিত সাগরের নৌপথ হুথিদের হুমকির মুখে পড়ায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা তলানিতে ঠেকেছে। চলতি অক্টোবরের শেষে রিয়াদে নির্ধারিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন বাতিল হওয়ার আশঙ্কার পাশাপাশি সৌদি অর্থ মন্ত্রণালয় সতর্ক করেছে, ২০২৬ সালে দেশটির অর্থনীতি ৩.৬ শতাংশ সংকুচিত হতে পারে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নিরাপত্তাহীনতায় বাঙ্কারে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে!

গৃহবন্দি জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, বাড়ির বাইরে ৫০ পুলিশ মোতায়েন

দিল্লির পর কলকাতার রাজপথে মমতা

সিইসিকে অপসারণের দাবিতে কেরালার বিধানসভায় প্রস্তাব পাস

উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা

যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ,নতুন ৩ স্থান নির্ধারণ

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চাইতে থানায় যাচ্ছেন ককরোচরা

দিল্লিতে বিক্ষোভের ডাক বিরোধীদের, ফের বন্ধ মেট্রো স্টেশন

সর্বাধিক পঠিত

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা শরিফ

এবার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অভিযানে যোগ দেবে আমিরাত

ইরানে হামলায় আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব

উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা