যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চাইতে থানায় যাচ্ছেন ককরোচরা

Post Image

দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করার অনুমতি চাইতে থানায় যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। সোমবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন। শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য পুলিশের অনুমতি চাইবেন তারা।

রোববার রাতে সিজেপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে জানান, সৌরভ দাস ও রত্না সিংহকে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন তিনি। আশুতোষ বলেন, ‘যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য সময় চেয়ে আমরা তিনজন এবং সিজেপির অন্য নেতারা পার্লামেন্ট স্ট্রিট থানায় যাব।’

পুলিশ অনুমতি না দিলে ফের বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়ার কথা জানিয়েছেন আশুতোষ।

ভোটপ্রক্রিয়ায় কারচুপির অভিযোগে, এসআইআর প্রক্রিয়া স্থগিত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার যন্তর মন্তরে অবস্থানের ডাক দিয়েছিল সিজেপি। এই কর্মসূচির আগেই দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হয়। বিভিন্ন রাজ্য থেকে আন্দোলনকারীরা যাতে বিক্ষোভে যোগ দিতে না পারেন, সেজন্য দিল্লিমুখী ২৪০টি ট্রেন বাতিল করা হয়। বন্ধ করা হয় দিল্লির ৪৫টি মেট্রো স্টেশন।

শনিবার আন্দোলনকারীদের যন্তর মন্তরের কাছে যেতে দেয়নি পুলিশ। যেখানেই জমায়েতের চেষ্টা হয়েছে, সেখানেই চলেছে পুলিশি ধরপাকড়।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চাইতে থানায় যাচ্ছেন ককরোচরা

দিল্লিতে বিক্ষোভের ডাক বিরোধীদের, ফের বন্ধ মেট্রো স্টেশন

দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

ফের রিয়াদ বিমানবন্দরে হামলা, টার্মিনালে আগুন

২১০০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তি ঘটতে পারে

মোদিকে ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ বললেন ককরোচ প্রধান

‘অপহরণ’ করা হয়েছিল ধ্রুব রাঠিকে, মোদিকে হিটলারের পরিণতি মনে করিয়ে দিলেন তিনি

সর্বাধিক পঠিত

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

ইরানে হামলায় আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব

এবার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অভিযানে যোগ দেবে আমিরাত

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা শরিফ

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে