গৃহবন্দি জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, বাড়ির বাইরে ৫০ পুলিশ মোতায়েন

Post Image

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁর বাড়ির বাইরে ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এ ছাড়া সাদাপোশাকের পুলিশ সদস্যরা বাইরে তাঁকে অনুসরণ করছেন বলে জানিয়েছেন ধ্রুব রাঠি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান তিনি।

ধ্রুব রাঠি বলেন, সোমবার (১২ অক্টোবর) বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সুপ্রিম কোর্ট অভিমুখী পদযাত্রায় অংশ নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

ধ্রুব রাঠি বলেন, আমি প্রতিবাদে যোগ দিতে চাই। কিন্তু আমার বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য রয়েছেন। আমি যেখানেই যাই, তারা আমাকে অনুসরণ করেন। কোনো বিক্ষোভের কাছে গেলেই আমাকে সঙ্গে সঙ্গে আটক করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।


তার আরও দাবি, তিন-চারটি গাড়িতে করেও পুলিশ তাকে অনুসরণ করছে। সম্ভাব্য ভিসা তদন্তের বিষয়টি নাকচ করে তিনি বলেন, আমি ভারতীয় নাগরিক। আমার ক্ষেত্রে ভিসার কোনো প্রশ্নই নেই।


এর আগে শনিবার দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে ধ্রুব রাঠিকে তার বাড়ি থেকে আটক করেছিল পুলিশ। রোববার প্রকাশিত একটি ভিডিওতে ওই ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন তিনি।


ভিডিওবার্তায় ধ্রুব রাঠি বলেন, শনিবার সকাল ৭টার দিকে তার বাড়ির বাইরে ৫০ জনের বেশি লোক জড়ো হন। তার মা দরজা খুললে সাধারণ পোশাকে থাকা কয়েকজন তাকে ধাক্কা দিয়ে বাড়িতে প্রবেশ করেন। এরপর তারা সরাসরি তার শোবার ঘরে চলে যান। তখন তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে ওঠার পর তাকে কথা বলা বা কিছু করার সুযোগ দেওয়া হয়নি। এমনকি জুতা পরার সময়টুকুও দেওয়া হয়নি। তার ভাষ্য অনুযায়ী, এ সময় তার মা চিৎকার করছিলেন।


ধ্রুব রাঠির অভিযোগ করেন, তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় তার নিজের ও তার বাবা-মায়ের ফোন কেড়ে নেওয়া হয়। পরে তাকে এক থানা থেকে অন্য থানায় নিয়ে যাওয়া হয়। থানায় আইনজীবীর সঙ্গে কথা বলতে চাইলেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। এমনকি ফোন ব্যবহার করতেও দেওয়া হয়নি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নিরাপত্তাহীনতায় বাঙ্কারে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে!

গৃহবন্দি জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, বাড়ির বাইরে ৫০ পুলিশ মোতায়েন

দিল্লির পর কলকাতার রাজপথে মমতা

সিইসিকে অপসারণের দাবিতে কেরালার বিধানসভায় প্রস্তাব পাস

উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা

যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ,নতুন ৩ স্থান নির্ধারণ

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চাইতে থানায় যাচ্ছেন ককরোচরা

দিল্লিতে বিক্ষোভের ডাক বিরোধীদের, ফের বন্ধ মেট্রো স্টেশন

সর্বাধিক পঠিত

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা শরিফ

এবার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অভিযানে যোগ দেবে আমিরাত

ইরানে হামলায় আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব

উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা