যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ,নতুন ৩ স্থান নির্ধারণ

Post Image

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নতুন করে তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

নতুন নির্ধারিত স্থানগুলো হলো—রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড।

এত দিন কেন্দ্রীয় দিল্লির উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা যন্তর মন্তর বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সেখানে আর বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি পালন করা যাবে না।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠনটির বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত এল।

যন্তর মন্তরকে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দিয়ে আদেশ জারি করেছেন দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দিল্লির পর কলকাতার রাজপথে মমতা

সিইসিকে অপসারণের দাবিতে কেরালার বিধানসভায় প্রস্তাব পাস

উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা

যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ,নতুন ৩ স্থান নির্ধারণ

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চাইতে থানায় যাচ্ছেন ককরোচরা

দিল্লিতে বিক্ষোভের ডাক বিরোধীদের, ফের বন্ধ মেট্রো স্টেশন

দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

সর্বাধিক পঠিত

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

ইরানে হামলায় আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব

এবার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অভিযানে যোগ দেবে আমিরাত

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা শরিফ

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে