‘তোরা আমাকে ভালো হতে দিলি না’

Post Image


স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির।

মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সালমান লিখেছেন, ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’। আর এই একটি বাক্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে নেটিজেনদের নানা জল্পনা-কল্পনা ও মিশ্র চর্চা।

মন্তব্যের ঘরে কেউ তাকে সাহস জুগিয়েছেন, কেউ দিয়েছেন পরামর্শ, আবার কেউ মেতেছেন রসিকতায়।

সালমানের পোস্টে একজন লিখেছেন, ‘ভালোর দাম নাই ভাই, তুমি খারাপই থাকো।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘খেলা তাহলে দেখিয়ে দাও ওদের।’

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে সম্প্রতি হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও।


এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

‘তোরা আমাকে ভালো হতে দিলি না’

আমার কাছে চাঁদা চায়নি, চাইলে অবশ্যই দিতাম: সালমান মুক্তাদির

‘বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন’

আজ সিঙ্গেল দিবস

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তিশা

এআইয়ের বিরুদ্ধে রাস্তায় রোবটদের বিক্ষোভ

সোশ্যাল মিডিয়ায় আশির দশকের ছবিতে সয়লাব, অংশ নেবেন যেভাবে

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান