ফের আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি

Post Image

ভারতের মুম্বাইয়ে শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পাওয়ায় ভারতের ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবার ‘জেল ভরো আন্দোলন’ বা গণ-গ্রেফতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। 


আজ সোমবার দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই কর্মসূচি ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে এই আন্দোলন শুরু হওয়ার কথা রয়েছে। 


মুম্বাই পুলিশ জানিয়েছে, শিবাজী পার্ক শুধু খেলাধুলার জন্য নির্ধারিত। সেখানে সমাবেশ করলে শব্দদূষণ হতে পারে এবং আশপাশের বড় হাসপাতালের রোগীদের যাতায়াতে সমস্যা হতে পারে। তাই সেখানে রাজনৈতিক জমায়েতের অনুমতি দেওয়া সম্ভব নয়। 


পুলিশের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অভিজিৎ দীপকে। তিনি বলেন, সাধারণ মানুষের স্বাধীন কণ্ঠস্বর স্তব্ধ করতে প্রশাসনের এমন কৌশল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 


সম্প্রতি ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশ্যে আসে। এর পরপরই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সোচ্চার হয় সিজেপি, যার ধারাবাহিকতায় পরবর্তীতে এই আন্দোলনের ডাক দেয় দলটি। 

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফের আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি

ছাত্রদের আন্দোলনের মুখে আরও এক দেশের সরকার পতন

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করায় আবারও বাড়ল তেলের দাম

নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

অবৈধভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ছে ‘এআই বট’, নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ

ইরানকে সহায়তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্পের সতর্কতা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

সর্বাধিক পঠিত

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা

অনুমতি ছাড়া চিঠি পাঠিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের

ব্রিকস সম্মেলনে পুতিন-মোদির ভাইরাল সেলফি এআই দিয়ে বানানো

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

রমজান আত্মসংযম ও ইসলামী সংহতির মাস: পাক-আফগানদের উদ্দেশে ইরান

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি