নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

Post Image

নিয়ন্ত্রণহীনভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ চলতে থাকলে এটি ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার মতে, ভুল মানুষের হাতে এআই গেলে এমন ঘটনাও ঘটতে পারে, যাতে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে।

রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন গেটস। এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারে সরকারি নিয়ন্ত্রণ এবং নজরদারি প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

গেটস বলেন, এআই খাতের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি কেমন হবে, সে বিষয়ে আইনপ্রণেতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আলোচনায় যুক্ত হতে হবে। এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করা প্রয়োজন।

এআই খাতে সরকারি নিয়ন্ত্রণ আরোপ করলে প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু অতিরিক্ত খরচ হবে বলে মন্তব্য করেন গেটস। তবে এতে প্রযুক্তির উন্নয়ন উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যাবে না বলেও তিনি মনে করেন।

সাক্ষাৎকারের আরেক অংশে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে আরও কঠোর সতর্কবার্তা দেন গেটস। তিনি বলেন, সর্বাধুনিক এআই প্রযুক্তি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা বিপুল প্রাণহানির মতো ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারে।

এআই বন্ধ করার জন্য ‘কিল সুইচ’ রাখার ধারণা নিয়েও কথা বলেন গেটস। তার মতে, শুধু একটি কিল সুইচ থাকলেই যথেষ্ট নয়। তবে এআই এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি যে নিজে থেকেই কম্পিউটার নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে আর বন্ধ করা যাবে না।

আগস্টের শেষ দিকে প্রকাশিত প্রায় ৬ হাজার শব্দের একটি প্রবন্ধেও এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন গেটস। এর আগে প্রযুক্তি খাতের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এআই উন্নয়নের গতি কমানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সও ২৩ সেপ্টেম্বর একটি আইন প্রস্তাব করেন। এতে নিরাপত্তা ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত উন্নত এআই প্রযুক্তির বিকাশ সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

এদিকে গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটও এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে সমালোচনার মুখে পড়েছে। প্রতিষ্ঠানটির কর্মী ও বিভিন্ন অধিকারকর্মী ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন।

গেটসের সাক্ষাৎকারের শেষ দিকে এআই ব্যক্তিগত জীবনে কতটা ব্যবহার করেন, তা জানতে চান উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার। জবাবে গেটস জানান, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তিনি এআই ব্যবহার করেন না। পরিবার ও বন্ধুদের কারণে এ ক্ষেত্রে তার এআইয়ের প্রয়োজন হয় না।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছাত্রদের আন্দোলনের মুখে আরও এক দেশের সরকার পতন

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করায় আবারও বাড়ল তেলের দাম

নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

অবৈধভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ছে ‘এআই বট’, নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ

ইরানকে সহায়তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্পের সতর্কতা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

‘মুসলিম বিশ্বের বৃহত্তর চুক্তিতে রূপ নিতে পারে মক্কা প্যাক্ট, যোগ দিতে পারে ইরানও’

সর্বাধিক পঠিত

অনুমতি ছাড়া চিঠি পাঠিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা

ব্রিকস সম্মেলনে পুতিন-মোদির ভাইরাল সেলফি এআই দিয়ে বানানো

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

রমজান আত্মসংযম ও ইসলামী সংহতির মাস: পাক-আফগানদের উদ্দেশে ইরান

জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি