কুয়েতে বিপুল পরিমাণ মাদকসহ বাংলাদেশী সাবেক ইউপি মেম্বার গ্রেপ্তার

Post Image

কুয়েতের সালমিয়া এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও মেথসহ এক প্রবাসী বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

আটককৃত ব্যক্তি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাড়খাদিয়া এলাকার একজন সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বার। জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশ ছেড়ে কুয়েতে পালিয়ে আত্মগোপন করেছিলেন।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশটিতে মাদক ও অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে হাওয়ালী গভর্নেরেট সিকিউরিটি ডিরেক্টরেটের একটি টহল দল কাজ করছিল। অভিযানের সময় সালমিয়ার একটি খোলা পার্কিং এলাকায় ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তাকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে প্রাথমিক মাদক উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদক বিক্রির এক অভিনব কৌশলের কথা স্বীকার করেন। তিনি জানান, তিনি সরাসরি গ্রাহকদের হাতে মাদক দিতেন না; বরং নির্জন স্থান বা মাটির নিচে মাদক লুকিয়ে রেখে মোবাইলের মাধ্যমে গ্রাহকদের কাছে সেই স্থানের লোকেশন পাঠিয়ে দিতেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সালমিয়ায় তার ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। উক্ত বাসা থেকে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে- ​১০১ ব্যাগ হেরোইন, ২৫ ব্যাগ মেথামফেটামিন (আইস), ৪টি মাদক সেবনের সরঞ্জাম (পারফেনালিয়া), ১টি ডিজিটাল মাপার স্কেল।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

কুয়েতে বিপুল পরিমাণ মাদকসহ বাংলাদেশী সাবেক ইউপি মেম্বার গ্রেপ্তার

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ: ডিএমপি

ইয়াবা সেবনের দায়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের কারাদণ্ড

জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে দেয়া ভাষণে জুলাইযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার

সর্বাধিক পঠিত

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে : নাহিদ ইসলাম

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

বাংলাদেশে যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন

নরমাল ডেলিভারির জন্য দেশে নতুন ওষুধ এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ

কিলোমিটার প্রতি বাড়ল বাসভাড়া, কোন ভাড়া কত হলো

কসোভোর ১৮তম স্বাধীনতা বার্ষিকী অনুষ্ঠানে জামায়াত নেতারা

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প