ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ: ডিএমপি

Post Image

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা এবং এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি মন্তব্যের প্রেক্ষিতে তাকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ মিয়া।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

গত ২১ সেপ্টেম্বর রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার এনসিপির তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না।

এ বিষয়ে ডিএমপির ওই কর্মকর্তা বলেন, রাজধানীতে সংঘটিত নাশকতার ঘটনা ও সংশ্লিষ্ট বক্তব্যগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ সময় ডিসেম্বর ঘিরে রাজধানীতে কোনো ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও নাশকতার পরিকল্পনায় ককটেল ও মুখোশ সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্প্রতি রাজধানীতে সংঘটিত কয়েকটি নাশকতার ঘটনায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জড়িত থাকার কথা জানিয়েছে গ্রেফতার ব্যক্তি।





এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

কুয়েতে বিপুল পরিমাণ মাদকসহ বাংলাদেশী সাবেক ইউপি মেম্বার গ্রেপ্তার

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ: ডিএমপি

ইয়াবা সেবনের দায়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের কারাদণ্ড

জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে দেয়া ভাষণে জুলাইযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার

সর্বাধিক পঠিত

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে : নাহিদ ইসলাম

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

বাংলাদেশে যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন

নরমাল ডেলিভারির জন্য দেশে নতুন ওষুধ এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ

কিলোমিটার প্রতি বাড়ল বাসভাড়া, কোন ভাড়া কত হলো

কসোভোর ১৮তম স্বাধীনতা বার্ষিকী অনুষ্ঠানে জামায়াত নেতারা

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প