ইয়াবা সেবনের দায়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের কারাদণ্ড

Post Image

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা সেবনকালে হাতেনাতে ধরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিম মল্লিক, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসান ওরফে ব্ল্যাক রুবেল, পাথরঘাটা উপজেলার মো. জসিম উদ্দিন ও মঠবাড়িয়ার পশ্চিম মিঠাখালী এলাকার মনির হোসেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে থানাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে রাজনৈতিক দল বা সামাজিক পরিচয়েরই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দণ্ডপ্রাপ্ত চারজনকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জেলহাজতে পাঠানো হয়েছে।’


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

কুয়েতে বিপুল পরিমাণ মাদকসহ বাংলাদেশী সাবেক ইউপি মেম্বার গ্রেপ্তার

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ: ডিএমপি

ইয়াবা সেবনের দায়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের কারাদণ্ড

জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে দেয়া ভাষণে জুলাইযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার

সর্বাধিক পঠিত

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে : নাহিদ ইসলাম

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

বাংলাদেশে যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন

নরমাল ডেলিভারির জন্য দেশে নতুন ওষুধ এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ

কিলোমিটার প্রতি বাড়ল বাসভাড়া, কোন ভাড়া কত হলো

কসোভোর ১৮তম স্বাধীনতা বার্ষিকী অনুষ্ঠানে জামায়াত নেতারা

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প